ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মতলব উত্তরে ঈদ পুনর্মিলনী ও মাদকের বিরুদ্ধে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ১২-৪-২০২৫ বিকাল ৫:৩৬

মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে এবং ঈদ পুনর্মিলনীর অংশ হিসেবে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অনুষ্ঠিত হলো এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট।
শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে শরীফ উল্লাহ স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এ খেলার আয়োজক ছিলেন মতলব উত্তর ও দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি)। এতে অংশগ্রহণ করে দাউদকান্দির গৌরীপুর ভোরের সাথী ক্লাব এবং মতলব উত্তরের সোনালী অতীত ক্লাব।
উক্ত খেলায় দুই থানার ওসিরা নিজ নিজ দলের অধিনায়ক হিসেবে মাঠে নামেন-দক্ষিণের ওসি সালেহ আহম্মেদ ও উত্তরের ওসি রবিউল হক। জমজমাট খেলাটি ৩-৩ গোলে ড্র হলে উভয় দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
খেলায় উপস্থিত ছিলেন সাবেক কৃতি ফুটবলার ও দাউদকান্দি সোনালী অতীত ক্লাবের সভাপতি কামরুল হাসান গরীব, মতলব উত্তর উপজেলার বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও রাজনৈতিক মফিজুল কবির, দাউদকান্দি উপজেলার বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সাবেক কৃতি খেলোয়াড় খোরশেদ আলম (টাইগার) এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও মানবাধিকারকর্মী এডভোকেট রাসেল রাফিসহ দুই উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংশ্লিষ্টরা জানান, খেলাধুলার মাধ্যমে সমাজ থেকে মাদক নির্মূলের বার্তা ছড়িয়ে দেওয়ার এ উদ্যোগ আগামীদিনে আরও সম্প্রসারিত হবে। 

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার