ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

টেকনাফে ২০রাউন্ড গুলিসহ দম্পতি আটক


টেকনাফ কক্সবাজার প্রতিনিধি photo টেকনাফ কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৪-২০২৫ দুপুর ২:০
টেকনাফে যানবাহন তল্লাশি চালিয়ে ২০রাউন্ড গুলিসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ।
শনিবার(১২এপ্রিল)ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের চৌধুরী পাড়া অংশুক বৌদ্ধ বিহারের সামনে থেকে গুলিসহ তাদের আটক করা হয়। 
আটককৃতরা হলেন,হোয়াইক্যং ইউনিয়নের মিনা বাজার এলাকার মৃত হোছন আলীর ছেলে সেলিম(৩৭)ও তার স্ত্রী রাজিয়া আক্তার পুতুনি(৩০)।
এ বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি)মুহাম্মদ গিয়াস উদ্দিন।
তিনি জানান,শনিবার (১২এপ্রিল)ভোরে থানার সহকারী উপ পরিদর্শক মজিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ হ্নীলা ইউপিস্থ চৌধুরী পাড়া সাকিনের অংশুক বৌদ্ধ বিহারের সামনে অস্থায়ী চেকপোস্টে রঙ্গিখালী হতে মিনাবাজারগামী একটি সিএনজিকে তল্লাশীর জন্য সিগন্যাল দিয়ে থামানো হয়।পরে সিএনজিতে থাকা যাত্রীদের আচরণ সন্দেহজনক হওয়ায় যাত্রীদের তল্লাশী ও জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে গুলি আছে স্বীকার করেন।পরে তাদের হেফাজতে থাকা২০রাউন্ড গুলিসহ দুইজনকে আটক করা হয়েছে। 
জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে ধৃত আসামীরা উদ্ধারকৃত২০রাউন্ড গুলি পলাতক আসামী রবি আলম এর নিকট হতে সংগ্রহ করে অন্যত্রে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে বলে স্বাকীর করেন।
তিনি আরও জানান,আটককৃত ও পলাতক আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে বেশি দামে সার বিক্রি, ডিলারকে ১ লক্ষ টাকা জরিমানা

রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’: পবিপ্রবিতে জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন

কুমিল্লা চৌদ্দগ্রাম সীমান্তে ৮০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

ধামরাইয়ে মাংস ব্যবসায়ীকে ১০হাজার টাকা জরিমানা

আড়ানী ডিগ্রি কলেজে ১ হাজার বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

পিরোজপুরে মানবাধিকার রক্ষাকারীদের নেটওয়ার্ক শক্তিশালীকরণে সভা

নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১আদিবাসীর মর্মান্তিক মৃত্যু: অবহেলার অভিযোগে সুষ্ঠু তদন্তের দাবি

বান্দরবানে ৩৪৫ পিস ইয়াবাসহ ১১ মামলার আসামি গ্রেফতার

দামুড়হুদায় কোটি টাকার চুল ছিনতাইয়ের রহস্য উদঘাটন: চালক ও ম্যানেজার গ্রেপ্তার, মালামাল উদ্ধার

হাসপাতালের চালক সিভিল সার্জনের গাড়িতে:জুড়ীতে বন্ধ সরকারি অ্যাম্বুলেন্স সেবা

নামজারির কথা বলে ৬০ হাজার টাকা নেয়ার অভিযোগ: ভূমি অফিসে বাকবিতণ্ডা

মাদকের সাথে সংশ্লিষ্টদের কোন রাজনৈতিক পরিচয় থাকতে পারেনাঃ দীপেন দেওয়ান এমপি

নোয়াখালীতে ভোটারবিহীন চরে ভোটকেন্দ্র স্থানান্তরের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন