শালিখায় বসত ঘরে আগুন, পুড়ে মারা গেলেন সুমন কর্মকার
মাগুরার শালিখায় বসত ঘরে আগুন লেগে সুমন কর্মকার (৪২) নামের পক্ষঘাত ব্যাধিতে আক্রান্ত এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।
রবিবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার আড়পাড়া বাজারের কালীগঞ্জ রোডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সুমন কর্মকার আড়পাড়া কালীগঞ্জ রোড খালপাড় এলাকায় দিলীপ কর্মকারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুমন কর্মকার পক্ষাঘাত ব্যাধিতে আক্রান্তের কারণে তার দুই পাও অকেজো। সে সারাক্ষণ ঘরের ভেতরে থাকেন। অগ্নিকাণ্ডে ঘরের ভিতরে আগুন ছড়িয়ে পড়লে ঘরের অন্যান্য সদস্যরা ঘর থেকে বের হতে পারলেও সুমন আগুনে পুড়ে মারা যায়।
শালিখা ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর সঞ্জয় দেবনাথ জানান, আগুন লাগার খবর পেয়ে সকাল ৯.৩০ টায় তারা আগুন নেভাতে যান।
ঘটনা স্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সদস্যদের আগুন নেভাতে প্রায় ১ ঘণ্টা সময় লাগে। এ সময় আগুন লাগা ঘরের সুমনের কক্ষটি সম্পূর্ণ পুড়ে যায় এ সময় সুমন ঘর থেকে বের হতে না পেরে আগুনে পুড়ে তার মৃত্যু হয়।
পরে লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা ' ডেড বডি ব্যাগে, করে সকালে শালিখা থানা পুলিশে হস্তান্তর করে।
শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ হস্তান্তরের প্রক্রিয়াধীন।
ঘটনার পরপরই নিহতর পরিবারের পাশে মাগুরা আর্মি ক্যাম্পের মেজর সাফিনের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ পূর্বক সহযোগিতা প্রদান করেন।
এমএসএম / এমএসএম
ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার