অভিনেত্রী হিসেবে আমার যা চাওয়া, তা এভাবে পূরণ হবে না: কৌশানী
অভিনয়ে গ্ল্যামার নায়িকা হিসেবে ক্যারিয়ার শুরু কৌশানী মুখার্জির। বেশ কিছু রোমান্টিক সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন তিনি। তারপরও সবসময় চেয়েছেন, ব্যতিক্রমী চরিত্র দিয়ে পরিপূর্ণ অভিনয়শিল্পী হয়ে উঠতে। সেটি সহজ ছিল না। কিন্তু ব্যতিক্রমী গল্প, চরিত্র ছাড়া যে লালিত স্বপ্ন পূরণ হবে না, তা বুঝতেও সময় লাগেনি। সে কারণে এখন সেসব নির্মাতার সঙ্গে কাজ করছেন, যারা পর্দায় তাঁকে নতুনভাবে তুলে ধরার সুযোগ দিচ্ছেন। এভাবে অভিনয় ক্যারিয়ারে বাঁকবদল ঘটেছে বলে স্বীকার করেছেন কলকাতার আলোচিত এই অভিনেত্রী।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে তিনি বলেছেন, ‘‘২০১৮ সালে একটা ভালো ফেজ ছিল। যে সব হিরোর সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল, তা কিছুটা হলেও পূরণ হয়েছে। তারপর আমি একটা ডাউনফল দেখেছি। বুঝে গেছি, অভিনেত্রী হিসেবে আমার যা চাওয়া, তা এভাবে পূরণ হবে না। তাই কিছুদিন বিরতি নিয়েছি। বছরে একটা হলেও সে কাজটি বেছে নিয়েছি, যেখানে নিজেকে আলাদাভাবে তুলে ধরা যাবে। এ ভাবে এক-দু’বছর কাজ করে যাওয়ার পরিপ্রেক্ষিতে আজ ‘কিলবিল সোসাইটি’-এর মতো সিনেমায় অভিনয়ের সুযোগ এসেছে। এই জার্নি আমাকে শিখিয়েছে, ধৈর্য রাখতে হবে। এই বেস্ট ফেজটা যাতে আরও অনেক দিন টেকে, কারও যেন নজর না লাগে, সেই দিকে এখন খেয়াল রাখতে হবে।’যেসব নির্মাতার সিনেমায় অভিনয় করে আজকের এই অবস্থান তাদের প্রসঙ্গে কৌশানীর ভাষ্য, ‘‘একেক জনের গল্প উপস্থাপনের ভঙ্গি একেক রকম। তাই নিজ থেকে সিদ্ধান্ত নিতে হয়, কখন কোন নির্মাতার সঙ্গে কাজ করলে ক্যারিয়ারের গ্রাফ ঊর্ধ্বমুখী হবে। যেমন নির্মাতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘বহুরূপী’ সিনেমায় দর্শকের কাছে আমাকে একেবারে আলাদাভাবে তুলে ধরেছে। এই সিনেমায় কাজ করা সম্ভব হতো না, যদি না রাজ চক্রবর্তীর ‘আবার প্রলয়’-এর ভিন্নধাঁচের গল্প ও চরিত্রে অভিনয়ের সুযোগ পেতাম।”
কৌশানীর কথায়, “একইভাবে সৃজিত মুখার্জির ‘কিলবিল সোসাইটি’ সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে কাজের সুযোগ হতো না যদি না ‘বহুরূপী’ আমাকে দর্শকের কাছে নতুনভাবে না চেনাতো। আমি জোর দিয়ে বলতে চাই, ক্যারিয়ারের বাঁকবদলে গুণী নির্মাতাদের অবদান সবচেয়ে বেশি।”
Aminur / Aminur
অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর…
২৩ বছর পর আসছে সেই রোম্যান্টিক সিনেমার সিক্যুয়েল
শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার
‘জরিনা’ চরিত্রে অভিনয়ের পর অশালীন প্রস্তাবে অতিষ্ঠ অভিনেত্রী
শনিবার ঢাকার মঞ্চে গাইবেন প্রীতম হাসান
থালাপতি বিজয়ের প্রতি মুগ্ধ অভিনেতা যশ
‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’
হঠাৎ করে কনসার্ট বন্ধ হচ্ছে এটি বলা যাবে না: ন্যান্সি
নতুন রূপে আসছে ‘কোক স্টুডিও পাকিস্তান’
মডেলের সঙ্গে প্রেম ভেঙেছে ইশানের, ‘ধুরন্ধর’ অভিনেত্রীকে নিয়ে প্রশ্ন
২৩ বছর পর আবারও একসঙ্গে কেট-ম্যাথিউ, ফিরছে ‘হাউ টু লুজ আ গাই’!
শেষ অধ্যায়ে বিজয় সালগাঁওকর, ফিরছেন অজয়