ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

নড়াইলে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ


নড়াইল প্রতিনিধি  photo নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৪-২০২৫ রাত ৯:৪৫

নড়াইলে চলতি মওসুমে আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল (উফশী) জাতের আউশের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সদর উপজেলা কার্যালয় আয়োজিত রোববার দুপুরে সদর উপজেলা কৃষি অফিস চত্ত্বরে ২০২৪-২০২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় ব্রি-৪৮ ও ব্রি-৯৮ জাতের উফশী আউশের বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়।
নড়াইল সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: রোকনুজ্জামানের সভাপতিত্বে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস।আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ সৌরভ দেবনাথ, উপ-সহকারি কৃষি কর্মকর্তা বিএম জাহিদ শাকিল।
কৃষি অফিস সূত্রে যায়, সদর উপজেলায় মোট ২ হাজার ২শ’ কৃষাণ-কৃষাণীকে ৫কেজি করে আউশ ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার এবং ১হাজার ২শ’ কৃষাণ-কৃষাণীকে বিজেআরআই তোষা পাট-৮ জাতের ১কেজি করে পাটের বীজ,৫ কেজি করে ডিএপি সার ও ৫ কেজি করে এমওপি সার বিনামূল্যে দেয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ