মাদারীপুরের ডাসারে প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ পালিত
মাদারীপুরের ডাসারে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩২ পালিত। আজ সোমবার(১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘোড়ার ভাস্কর্য দিঘীর পাড়ে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে ঐতিহ্যসম্বলিত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফ-উল আরেফীন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সরকারি শেখ হাসিনা একাডেমি অ্যান্ড উইমেন্স কলেজের অধ্যক্ষ প্রফেসর লুৎফর রহমান, ডাসার থানা অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হাফিজুর রহমান, ডি. কে. আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমি অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাসুদর রহমান। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা
দুই দিনের সফরে আজ কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী
বোদায় ইউএনও'র বিরুদ্ধে প্রায় অর্ধ কোটি টাকার ঠিকাদারী করার অভিযোগ
কাশিমপুরে পানিবন্দী ৫০০ পরিবারের মাঝে গাজীপুর সিটি কর্পোরেশনের ত্রাণ বিতরণ
সিসি ক্যামেরা ও ইন্টারনেট সংযোগ স্থাপনে ব্যাপক অনিয়ম
বাগেরহাটে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে
পেকুয়ায় ৮ শতাধিক পরিবার পেল যুবদলের ত্রাণ
ট্যালেন্টপুল বৃত্তিতে কৃতিত্ব দেখাল মুনতাসির আজমাঈন
দেশের একটি মন্দিরেও হামলা হয়নি গত দুই বছরে: চিফ হুইপ
পটিয়ায় বন্যার্তদের মাঝে এনসিপির উপহারসামগ্রী বিতরণ
নড়াইলে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্তদের সনদ ও পুরস্কার বিতরণ
গোপালগঞ্জে বন্যা মোকাবিলায় প্রশাসনের প্রস্তুতি, জনসচেতনতামূলক প্রচার জোরদার