মধুখালীতে তরমুজবোঝাই ট্রাকের ভয়াবহ দুর্ঘটনায় চালক ও হেলপার নিহত
১৫ এপ্রিল রাত আনুমানিক ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার ঘোপঘাট এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক ও তার সহকারী নিহত হয়েছেন।
জানা গেছে, খুলনা থেকে ঢাকা অভিমুখে যাওয়া একটি তরমুজবোঝাই ট্রাক রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো ট- ১২- ৪৬৫৪ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। সংঘর্ষের পর ট্রাকটি গাছের সঙ্গে আটকে যায় এবং চালক ও হেলপার দুজনেই গাড়ির ভেতরে আটকে পড়েন।
খবর পেয়ে মধুখালী ফায়ার সার্ভিস, মাগুরা ফায়ার সার্ভিস ও করিমপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। প্রায় দুই ঘণ্টাব্যাপী যৌথ উদ্ধার অভিযানের পর দু’জনকে গাড়ি থেকে বের করা হয়। ঘটনাস্থলেই হেলপার মারা যান এবং গুরুতর আহত অবস্থায় চালককে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত চালক হলেন মোঃ ইদ্রিস (২৭), পিতা মোঃ সাহেব আলী, গ্রাম হাবাসপুর, কেশবপুর, যশোর। হেলপার মোঃ ফয়সাল খান (২৫), পিতা মশিয়ার খান, গ্রাম মধ্যপুল, কেশবপুর, যশোর।
করিমপুর হাইওয়ে থানার টি এস আই মোঃ আনোয়ার হোসেন জানান, নিহতদের মরদেহ মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে এবং পুলিশ প্রহরায় আছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল, পরে উদ্ধার কাজ শেষে স্বাভাবিক করা হয়।
মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রুহুল আমিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মধুখালী ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সহায়তায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়।
এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ
নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত
নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল
দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ
মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার
যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার
বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু
আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন
চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি