ঢাকা বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

আনন্দে কাটুক প্রতিটি দিন : ভাবনা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫-৪-২০২৫ দুপুর ১২:৩

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করেছে সাধারণ জনগণের পাশাপাশি তারকারাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকারা বর্ষবরণ উৎসবের আনন্দ ভক্ত-অনুরাগীদের মাঝে ভাগাভাগি করে নিয়েছেন। 

ছোট পর্দার অভিনেত্রী আশনা হাবিব ভাবনা বর্ষবরণ উৎসবের কিছু ছবি শেয়ার করেছেন। যেখানে তাকে জামদানি শাড়িতে ফটোশুট করতে দেখা যায়। শাড়িতে বেশ মানিয়েছে বলে নেটিজেনরা বলছেন।

এদিকে ছবি শেয়ার করে ভাবনা ক্যাপশেন লিখেছেন, ‘নববর্ষ মানেই আমার কাছে নতুন শাড়ি। জামদানি আমার পছন্দের বাংলা নববর্ষের প্রথম দিনে ঐতিহ্য কে একটু ছুঁয়ে থাকার ইচ্ছা।’

আনন্দে কাটুক প্রতিটি দিন উল্লেখ করে তিনি বলেন, ‘সবাই কে আবারও নববর্ষের শুভেচ্ছা। আনন্দে কাটুক প্রতিটি দিন।’ কমেন্ট বক্সে নেটিজেনরা অভিনেত্রীকে বর্ষবরণের শুভেচ্ছাও জানিয়েছেন।

প্রসঙ্গত, শোভাযাত্রায় বর্ণিল মুখোশ, রঙিন পোস্টার, প্ল্যাকার্ড ও ঐতিহ্যবাহী সাজসজ্জায় উৎসবমুখর হয়ে ওঠে। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে এতে ফিলিস্তিনের পতাকা ও প্রতীকী মোটিফ যেমন- তরমুজের ফালি ব্যবহৃত হয়েছে।

পাশাপাশি শোভাযাত্রায় ৭টি বড়, ৭টি মাঝারি ও ৭টি ছোট মোটিফসহ মোট ২১টি শিল্পকর্ম প্রদর্শিত হয়। মূল মোটিফ ছিল ‘স্বৈরাচারের প্রতিকৃতি’। এ ছাড়াও শোভাযাত্রায় পায়রা, মাছ, বাঘ এবং আলোচিত ‘মুগ্ধর পানির বোতল’-এর শিল্পরূপ প্রদর্শিত হয়।

এমএসএম / এমএসএম

আবার এক পর্দায় কিংবদন্তি আবুল হায়াত ও ডলি জহুর

কী কারণে কাজ কমিয়েছেন সাদিয়া আয়মান?

ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২৬ পেলেন মাহমুদা চৌধুরী—মেজবাউর রহমান সুমন

সালমান, টাইগার ছাড়াও নিশানায় ছিলেন আমির ও ইমরান হাশমি

ছেলের পরীক্ষার দিনে নিজের স্কুলজীবনে ফিরলেন চঞ্চল

৪৮ বছরেও বিয়ের সিদ্ধান্ত নেননি তানিশা, ভবিষ্যৎ মাতৃত্ব নিয়ে ভাবনা তানিশার

হাতে কফি কাপ, ক্যাজুয়াল লুকেও নজর কাড়লেন পূর্ণিমা

নায়িকা শিমু হত্যা মামলায় সাফাই সাক্ষী ১৯ নভেম্বর

কেমন জীবনসঙ্গী চান, জানালেন সাফা কবির

পপির আফসোস

গানের মানুষ হওয়ার জন্য কোনো শর্টকাট রাস্তা নেই

খালেদা জিয়ার সাজে আলোচনায়, শেষ পর্যন্ত মনোনয়ন পেলেন না মেঘনা আলম

তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ