পাইকগাছায় পথের দাবীতে ভাইবোনের বিরুদ্ধে আদালতে মামলা
খুলনার পাইকগাছায় পথের দাবীতে ৫ ভাই-বোনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন বড় ভাই অবসর প্রাপ্ত আর্মি অফিসার। ঘটনাটি ঘটেছে উপজেলার গদাইপুর ইউনিয়নে। পৈত্রিক সম্পত্তি বন্টনের সময় ৫ জন রাস্তার পাশে জমি বন্টন করে নিয়ে বড় ভাইকে দিয়েছেন বাগানের মধ্যে। যেখান থেকে যাতায়াতের কোন ব্যবস্থা নেই। তিন বছর ধরে পথের জায়গা দাবী করে আসছে বড় ভাই (অবঃ) আর্মি অফিসার শেখ মনির উদ্দীন। কিন্তু তারা নানা তালবাহানা করে পথের জায়গা দেয়নি তাকে। পথের দাবীতে বৃহস্পতিবার(১০ এপ্রিল) পাইকগাছা উপজেলা নির্বাহী আদালতে দু ভাই ও তিন বোনের বিরুদ্ধে মামলা করেন তিনি। বাবা -মায়ের মৃত্যুর পর তিনভাই ও তিন বোন ওয়ারেশ থাকেন। পৈত্রিক সুত্রে প্রাপ্ত ডাংগার সম্পত্তি বন্টন কালে মনির উদ্দীনকে বাগানের মধ্যে রেখে রাস্তার ধারের জমি অন্য ৫ ভাইবোন বন্টন করে নিয়েছেন। যাতায়তের পথ না থাকায় তিনি বৈষম্যের শিকার হয়েছেন বলে মনির অভিযোগ করেন। চাকুরিতে থাকা কালে এজমি ব্ন্টন করা হয়। রাস্তার ধারে সকলেই জমি নিয়ে ঘিরে রাখছেন। মনিরের অংশের জমি রাখা হয়েছে বাগানের মধ্যে। কোন পথ না থাকায় তিনি পড়েছেন মহা বিপাকে। জোর করে কবর স্থানে কোন রকম একটা ঘর করে বসবাস করছেন মনিরের পরিবার। পাশে মসজিদের বার্থরুমে মুসল্লীদের এক মাত্র সুড়ি পথ দিয়ে মুনির ও তার পরিবার যাতায়ত করেন। এব্যাপার তার ছোট ভাই সুমন জানান, ভাই পথ পাবে,দিতে হবে। শরীকের প্রায় সবাই বাইরে থাকেন কুরবানির ঈদের পরে বসান্বসি করে ফয়সালা করে দেয়ার ব্যবস্থা করা হবে।
এমএসএম / এমএসএম
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন