ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

পাহাড় থেকে ১০ দিন নিখোঁজ চালকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার


টেকনাফ কক্সবাজার প্রতিনিধি photo টেকনাফ কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৪-২০২৫ দুপুর ৩:১১

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের গহীন পাহাড় থেকে নিখোঁজ ১০ দিন পরে টমটম( ইজিবাইক) চালক মাহবুর রহমানের অর্ধগলিত বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

নিহত মাহবুর রহমান( ১৯) টেকনাফের হ্নীলা ৬ নম্বর ওয়ার্ড হামজারছড়ার 
উলু চামারির মৃত সৈয়দ হোসনের ছেলে।

হ্নীলার স্থানীয় নুর কামাল জানান, গত ১০ দিন আগে মাহবুর রহমান( ১৯) তার টমটম( ইজিবাইক) সহ নিখোঁজ ছিল।এর পরে আজ সোমবার দুপুরের দিকে পাহাড় কাজ করতে যাওয়া লোকজন একটি বস্তাবন্দি মরদেহ দেখতে পেলে তারা পুলিশকে সংবাদ দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। তবে তার সঙ্গে থাকা টমটম ( ইজিবাইক) টা পাওয়া যায়নি। 

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে আজ সোমবার দুপুর ২ টার দিকে টেকনাফের হ্নীলা উলু চামারি গহীন পাহাড় থেকে বস্তাবন্দি অর্ধগলিত একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার মরদেহ ব্যক্তির নাম মাহবুর রহমান বলে জানা গেছে। 

তিনি আরও বলেন, উদ্ধার মরদেহ সুরতহাল রিপোর্ট তৈরির পরে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে। 
এই ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানায়।

এমএসএম / এমএসএম

গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা