ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

পাইকগাছায় ব্যাবসায়ীকে ছুরিকাঘাত করে তিন লাখ টাকা ছিনতাই


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ১৫-৪-২০২৫ দুপুর ৩:১২

খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে পহেলা বৈশাখে ব্যাবসায়ীকে ছুরিকাঘাত করে প্রায় ৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। কপিলমুনি বাজারে দক্ষিণে অবস্থিত প্রগতি পোল্ট্রি ফিডের মালিক সুশান্ত কুমার রায় জানান, প্রতিদিনের ন্যায় সোমবার সারাদিনের বেচা বিক্রি শেষে নগদ ২ লাখ ৭০ হাজার ৫০০ শত টাকা নিয়ে রাত সাড়ে বারোটার দিকে দোকান বন্ধ করে পায়ে হেঁটে বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়ে কিছু দুর যাওয়ার পর পথিমধ্যে আফজালের বাড়ির সামনে পৌঁছালে গলির মধ্যে থেকে মুখ বাধা দুই যুবক হঠাৎ সামনে এসে পথরোধ করে কাছে থাকা ব্যাগ দিতে বলে। এসময় ব্যাগ দিতে অস্বীকৃতি জানালে হাতে ছুরিকাঘাত করে টাকা নিয়ে পালিয়ে যায়। ঐ রাতেই কপিলমুনি পুলিশ ফাঁড়িকে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। সুশান্ত কুমার রায় আরো বলেন, আশে পাশে থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করলে ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের ধরা সম্ভব হবে। তিনি আরো বলেন, ছিনতাইয়ের ঘটনায় থানায় অভিযোগ দায়েরর প্রস্তুতি চলছে। এই বিষয়ে জানতে কপিলমুনি পুলিশ ফাঁড়ির এসআই সবুজ জানান, ঘটনাটি জানার সাথে সাথে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। থানা ওসি মোঃ সবজেল হোসেন বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত