দুর্গাপুরে বর্ষবরণ উপলক্ষে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা
সভ্যতার ক্রমবিকাশ আর আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা। শৈশবে যেসব খেলাধুলা দেখাগেছে, বর্তমানে সেসব খেলাধুলা না দেখতে পেয়ে সমাজের প্রবীণগণ এখন ভুলে গেছেন বহু খেলার নাম। এক সময় গ্রামের শিশু ও যুবকরা পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের খেলাধুলায় অভ্যস্ত ছিল। কিন্তু মাঠ-বিল-ঝিল হারিয়ে যাওয়ায়, আধুনিক সভ্যতার ছোঁয়া ও কালের বিবর্তনে মহাকালের ইতিহাস থেকে হারিয়ে যেতে বসেছে এসব খেলাধুলা। তবে এবার ব্যক্তি উদ্যোগে আয়োজন। বাংলানববর্ষ উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে অনুষ্ঠিত হয়ে গেলো ঐতিহ্যবাহী ঘুড়ি উড়ানো উৎসব, তেল মাখানো কলা গাছে আরোহণ, হাডুডু খেলা।
ঘুড়ি উৎসব উদযাপন পরিষদের আয়োজনে গতকাল সোমবার (১৪ এপ্রিল) বিকেলে পৌরশহরের তেরীবাজার এলাকার সোমেশ্বরী নদীর চরে এসব গ্রামীণ খেলার আয়োজন করা হয়। এতে উপজেলার ব্যাপক মানুষ ভিড় জমায় সেই ঐতিহ্যবাহী খেলা দেখার জন্য।
সরেজমিনে দেখা গেছে, খেলা দেখতে শিশু থেকে শুরু করে নানান শ্রেণী পেশার হাজারো মানুষ জড়ো হয়েছে সেখানে। ঐতিহ্যবাহী খেলা গুলোর মধ্যে, ঘুড়ি উড়ানো, তেল মাখানো কলাগাছ আরোহণ ও হাডুডু খেলা। খেলায় উপজেলার বিভিন্ন এলাকার মানুষ অংশগ্রহণ করেন। খেলা শেষে বিজয়ীদের মাঝেপুরস্কার বিতরণ করা হয়।
নববর্ষ উপলক্ষে খেলা দেখতে আসা আব্দুর রহমান বলেন, এসব খেলা দিন দিন হারিয়ে যাচ্ছে। এই খেলাগুলো গ্রামবাংলার ঐতিহ্য। আজকে এই খেলার আয়োজন দেখে প্রায় ১৫ বছর আগের কথা মনে পড়ে গেছে। আয়োজকদের আহবান জানাই প্রতিবছরই যেনো আয়োজন করেন এই খেলা।
রুনা আক্তার নামের আরেকজন বলেন, আমার বয়স ২১ বছর। আমার জন্মের পর আমি এই খেলা গুলো দেখেনি। এই প্রথম আমি এইসব ঐতিহ্যবাহী খেলা নিজ চোখে দেখতে পেয়ে খুব আনন্দ লাগছে। নতুন প্রজন্মের জন্য এসব খেলা টিকিয়ে রাখা উচিত।
চন্ডিগড়গ্রাম থেকে আসা হাডুডু খেলার প্রতিযোগী সাইফুল ইসলাম বলেন, আমি ১৯৯৬ সালে শেষবার এই ঐতিহ্যবাহী হাডুডু খেলা খেলেছিলাম, এরপর আর কখনও খেলা হয়নি। এখানকার সময়ে আমাদের সন্তানেরা এই খেলাসম্পর্কে কিছুই জানেনা। এতোবছর পর এই খেলায় অংশ নিতে পেরে আনন্দিত
উৎসব উদযাপন পরিষদের সভাপতি মনজুরুল ইসলাম (মঞ্জু) বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা গুলো যেন হারিয়ে না যায়, এজন্য নিজ উদ্যোগে খেলার আয়োজন করেছি। এদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে বার্ণাঢ্য বর্ষবরণ শোভাযাত্রা, সাংস্কৃতিকঅনুষ্ঠান, লোকজ মেলার মধ্য দিয়ে পালিত হয়েছে বর্ষবরণ। এছাড়া স্থানীয় সাহিত্য সংগঠন পথ পাঠাগারের আয়োজনে শিশু শিক্ষার্থীদের নিয়ে চিত্রাংকন ও ঘুড়ি আঁকানো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবারের নববর্ষ বরণ অনুষ্ঠানে।
এমএসএম / এমএসএম
সিসি ক্যামেরা ও ইন্টারনেট সংযোগ স্থাপনে ব্যাপক অনিয়ম
বাগেরহাটে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে
পেকুয়ায় ৮ শতাধিক পরিবার পেল যুবদলের ত্রাণ
ট্যালেন্টপুল বৃত্তিতে কৃতিত্ব দেখাল মুনতাসির আজমাঈন
দেশের একটি মন্দিরেও হামলা হয়নি গত দুই বছরে: চিফ হুইপ
পটিয়ায় বন্যার্তদের মাঝে এনসিপির উপহারসামগ্রী বিতরণ
নড়াইলে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্তদের সনদ ও পুরস্কার বিতরণ
গোপালগঞ্জে বন্যা মোকাবিলায় প্রশাসনের প্রস্তুতি, জনসচেতনতামূলক প্রচার জোরদার
রাজস্থলীতে সেনাবাহিনী কর্তৃক ভারীবর্ষণে ক্ষতিগ্রস্ত দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান
উত্তরাঞ্চলের অধিকাংশ সংসদ সদস্য বিরোধী দলের হওয়ায় সরকার এ অঞ্চলকে বাজেট বৈষম্যের মাধ্যমে উন্নয়ন থেকে বঞ্চিত রেখেছে
বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু