প্রকাশ পেল ‘আতরবিবিলেন’ সিনেমার টিজার
‘আতরবিবিলেন’ সিনেমাটি সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে। চলছে প্রেক্ষাগৃহে আসার প্রস্তুতি। তার আগে প্রকাশ্যে এসেছে সিনেমাটির অফিসিয়াল টিজার। টাইমস মিডিয়ার ব্যানারে সিনেমাটি পরিচালনা করেছেন মিজানুর রহমান লাবু। নির্মাতা লাবুর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যে ‘আতরবিবিলেন’ সিনেমাতে আতরবিবি চরিত্রে অভিনয় করেছেন ফারজানা সুমি। তার বিপরীতে অভিনয় করেছেন দুই বাংলার সিনেমাতে কাজ করা অভিনেতা গোলাম মুস্তফা প্রকাশ। এছাড়াও বিভিন্ন চরিত্রে দেখা যাবে আশীষ খন্দকার, রাশেদ মামুন অপু, এলিনা শাম্মী, সানজিদা মিলা, জয়রাজ, পারভেজ সুমন, ফরহাদ লিমন, কাজী উজ্জ্বল, সকাল, সীমান্ত প্রমুখকে।
‘জলরঙ’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন এ প্রজন্মের মডেল-অভিনেত্রী ফারজানা সুমি। ‘আতরবিবিলেন’ সিনেমায় তিনি আছেন নাম ভূমিকায়। নিজের ক্যারিয়ারের জন্য এই সিনেমাকে খুব চ্যালেঞ্জিং এবং গুরুত্বপূর্ণ মনে করছেন অভিনেত্রী। তিনি বলেন, ‘সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করে অসাধারণ ভালো লাগা কাজ করছে আমার মধ্যে। আতরবিবি হওয়া খুব সহজ ছিল না আমার জন্য। অনেক হোমওয়ার্ক করতে হয়েছে। পরিচালক লাবু ভাইয়ের নির্দেশনা মেনে নিজেকে তৈরি করেছি। মনে আছে গেল বছরের রোজার মাসে অসম্ভব পরিশ্রম করে সিনেমাটির শুটিং করেছি। দর্শক সিনেমাটি দেখলে এবং উপভোগ করলে সব শ্রম সফল হবে আমাদের।’
নির্মাতা সূত্রে জানা গেছে, ঢাকার বিভিন্ন লোকেশন ছাড়াও দৌলতদিয়া যৌনপল্লী, রাজবাড়ি, গোয়ালন্দ, ফরিদপুর ইত্যাদি স্থানে আতরবিবিলেন সিনেমাটির শুটিং হয়েছে।
আবিদ রহমান / আবিদ রহমান
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ
বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...
২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’
বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত
দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’
আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী
প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না
১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম
কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা
নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?