ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

‘নায়িকা হতে আসিনি, ভালো অভিনেত্রী হতে চাই’


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬-৪-২০২৫ দুপুর ১০:৪৯

গায়ের রং নিয়ে মাঝেমধ্যেই তারকাদের কটু কথা শুনতে হয়। নেটিজেনরা এসব নিয়ে বেশ আলোচনা-সমালোচনা করে থাকেন। এবার ওপার বাংলার অভিনেত্রী শিঞ্জিনী চক্রবর্তী গায়ের রং নিয়ে কটাক্ষের বিষয়ে মুখ খুলেছেন। 
ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘একটা সময় আমার গায়ের রং নিয়ে অনেক খোঁটা দিয়েছেন লোকে। কোনো দিন গায়ে মাখিনি। কারণ, গায়ের রং তো আমার হাতে নেই।’শিঞ্জিনী জানান, নিজের শরীর, নিজের গায়ের রং— যা নিয়ে তিনি জন্মেছেন সেটা নিয়েই ভীষণ খুশি। নিজেকে খুব ভালোবাসেন শিঞ্জিনী। তা নিয়েও কম খোঁটা শুনতে হয়নি তাকে।তার কথায়, ‘আমি তখন মডেলিংয়ের দুনিয়ায় সবে পা রেখেছি। ফর্সা দেখানোর জন্য আমাকে চড়া মেকআপ করতে বলা হত। প্রথম দিনই জানিয়েছিলাম, আমার গায়ের যা রং সেটা রেখেই কাজ করব। আমি ‘ডাস্কি’। তাতেই বেশি সুন্দরী। গায়ের রং নিয়ে তাই গর্ব করি।’ 
শেষে তিনি বলেন, ‘নায়িকা হতে আসিনি, ভালো অভিনেত্রী হতে চাই। চরিত্র বাছাই করে অভিনয় করি। নায়িকা না কি খলনায়িকা— দেখি না।’

 

Aminur / Aminur

অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর…

২৩ বছর পর আসছে সেই রোম্যান্টিক সিনেমার সিক্যুয়েল

শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার

‘জরিনা’ চরিত্রে অভিনয়ের পর অশালীন প্রস্তাবে অতিষ্ঠ অভিনেত্রী

শনিবার ঢাকার মঞ্চে গাইবেন প্রীতম হাসান

থালাপতি বিজয়ের প্রতি মুগ্ধ অভিনেতা যশ

‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’

হঠাৎ করে কনসার্ট বন্ধ হচ্ছে এটি বলা যাবে না: ন্যান্‌সি

নতুন রূপে আসছে ‘কোক স্টুডিও পাকিস্তান’

মডেলের সঙ্গে প্রেম ভেঙেছে ইশানের, ‘ধুরন্ধর’ অভিনেত্রীকে নিয়ে প্রশ্ন

২৩ বছর পর আবারও একসঙ্গে কেট-ম্যাথিউ, ফিরছে ‘হাউ টু লুজ আ গাই’!

শেষ অধ্যায়ে বিজয় সালগাঁওকর, ফিরছেন অজয়

বিতর্কের মধ্যে প্রেমের মুহূর্ত সামনে আনলেন কৃতি