ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসবে রঙিন পাহাড়
নতুন বছর আগমনকে ঘিরে পাহাড়ে চলছে বৈসাবী উৎসবের আমেজ। পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায় গুলো তাদের নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি তুলে ধরছে নানা আয়োজনের মাধ্যমো। পাহাড়ের অন্যতম পাহাড়ী জনগোষ্ঠী হচ্ছে মারমা সম্প্রদায়। যারা প্রতিবছর পাহাড়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসবের আয়োজন করে থাকে। মারমাদের সংগঠন মারমা সংস্কৃতি সংস্থা (মাসস) এর ২৫ বছর পূর্তি উপলক্ষে এইবছর রাঙামাটির রাজস্থলী উপজেলায় অনুষ্ঠিত হচ্ছে সাংগ্রাই জল উৎসব। যেটিকে জলখেলী উৎসব বলা হয়ে থাকে। পুরোনো বছরের দুঃখ, গ্লানি মুছে নতুন বছরকে বরণ করে নিতে মারমা সম্প্রদায় এই ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসবের আয়োজন করে থাকে।
বুধবার (১৬এপ্রিল) রাঙামাটির বাঙ্গালহালিয়া ইউনিয়নের উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে সাংগ্রাই জলকেলি উৎসব উপলক্ষে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসবটিকে ঘিরে তিন পার্বত্য জেলার পাহাড়ের মারমা সম্প্রদায় সহ সকল সম্প্রদায়ের মানুষের মিলনমেলা সৃষ্টি হয়েছে।
জল উৎসব অনুষ্ঠানে মারমা সংস্কৃতি সংস্থা (মাসস) সাংগ্রাইং উদযাপন কমিটির সভাপতি মংসুইপ্রুু মারমার সভাপতিত্বে দুর দুরান্ত থেকে বিভিন্ন বিশিষ্টজনদের আগমন ঘটেছে। এছাড়া তিন পার্বত্য জেলা থেকে মারমা সম্প্রদায় ছাড়াও অনান্য ক্ষুদ্র নৃগোষ্টীর সম্প্রদায় গুলো সহ পাহাড়ী বাঙালীর এক মিলন মেলায় পরিণত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিরা ফিতা কেটে উদ্বোধন করেন উৎসবের মূল আকর্ষণ ‘জলকেলি’ পর্বের। পানি খেলায় অংশ নেয় মূলত অবিবাহিত তরুণ-তরুণীরা। একে অপরকে পানি ছিটিয়ে ভিজিয়ে দেওয়ার মধ্য দিয়ে তাঁরা পুরোনো বছরের পাপ ও দুঃখ ভুলে নতুন বছরকে বরণ করে নেন—এমনটাই তাঁদের বিশ্বাস।
উৎসবে তরুণ-তরুণীরা মুখোমুখি হয়ে ছোট ছোট ডিঙি নৌকায় রাখা পানি একে অপরের দিকে ছুড়ে দেন। বাঁশির তালে তালে চলে দলীয় পর্যায়ে পানি ছিটানো। এই খেলায় যেমন আনন্দ-উল্লাসে মেতে ওঠে সবাই, তেমনি তরুণ-তরুণীদের কাছে এটি হয়ে ওঠে একে অপরের প্রতি অনুভূতি প্রকাশের এক বিরল সুযোগ।
সাংগ্রাই উৎসবকে ঘিরে উৎসবস্থলে জমে ওঠে নানা বয়সী মানুষের মিলনমেলা। পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সবাই এতে অংশগ্রহণ করে। ফলে এটি শুধু মারমাদের মধ্যে সীমাবদ্ধ না থেকে পরিণত হয়েছে বৃহত্তর পার্বত্য এলাকার এক সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসবে।
এভাবেই পাহাড়ের ঐতিহ্য আর সংস্কৃতিকে ঘিরে বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠ হয়ে উঠেছিল উৎসবের প্রাণকেন্দ্র, যেখানে পাহাড় আর সমতলের মানুষের আনন্দ এক বিন্দুতে মিলেছে জলকেলির ধারায়। উৎসবকে ঘিরে দিনব্যাপী জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান সহ গ্রামীণ ঐতিহ্যবাহী মেলার আয়োজন হয়েছে।
এমএসএম / এমএসএম
সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা
নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত