ঢাকা শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

দুর্গাপুরে অগ্নিকাণ্ডে বসত ঘর পুড়ে ছাই,ক্ষতি ৩ লক্ষ টাকা


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি photo দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৪-২০২৫ দুপুর ৩:৫০

নেত্রকোনার দুর্গাপুরে  অগ্নিকাণ্ডে একটি বসত ঘরে আসবাবপত্র সহ সবকিছু  পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার রাতে  উপজেলার বিরিশিরি  ইউনিয়নের ভূলিগাঁও গ্রামের হায়দার আলীর ছেলে সোহাগ হাসান  বাপ্পির বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বাপ্পি ঘরের ভিতর মোমবাতি জ্বালিয়ে পাশের  বাসায় খাবার খাওয়ার জন্য গিয়েছিলেন। কিছুক্ষন পর শুনতে পান তাঁর ঘরে আগুন দাউ দাউ করে জ্বলছে। মুহুর্তের মধ্যে আগুন ঘরের চারদিকে ছড়িয়ে পড়ে৷ আগুন দেখে আশপাশের লোকজন এগিয়ে আসলেও আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় নিভানো সম্ভব হয়নি। অগ্নিকাণ্ডের খবর পেয়ে  ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকাণ্ডে হতাহতের কেনে ঘটনা ঘটেনি। 

সোহাগ হাসান  বাপ্পি বলেন, ঘরের ভিতর মোমবাতি জ্বালিয়ে রাতের খাবার খাওয়ার জন্য পাশের বাড়িতে গিয়েছিলাম। । হঠাৎ করে একজন বলতে থাকে আমার ঘরে আগুন লেগেছে। সাথে সাথে ডাকচিৎকার দিলে সবাই এগিয়ে এসে আগুন নিভানোর জন্য প্রাণপণে চেষ্টা করেও শেষ রক্ষা করতে পারেনি। ঘরের ভিতরে থাকা আসবাবপত্র সহ  সহ কেনো কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।  প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান বাপ্পি ।

দুর্গাপুর ফায়ার স্টেশন লিডার মঞ্জুল ফরাজী জানান, আমরা খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে আসি৷ এসে দেখি ঘরের ভিতর আগুন জ্বলছে। সে অবস্থায় আমরা কাজ শুরু করি। গাড়িতে থাকা পানি শেষ হলে পুনরায় অন্য জায়গায় থেকে পানি এনে  আগুন নিয়ন্ত্রণে আনি । মোমবাতির আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

উত্তরাঞ্চলের অধিকাংশ সংসদ সদস্য বিরোধী দলের হওয়ায় সরকার এ অঞ্চলকে বাজেট বৈষম্যের মাধ্যমে উন্নয়ন থেকে বঞ্চিত রেখেছে

বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু

রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত

জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক

জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত

ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত

নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ

কর্মহীন কালামের বাঁচার আকুতি; সুস্থ হয়ে করতে চায় কাজ