ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

বিজিবির প্রচেষ্টায় আরও ৫৫ জেলেকে ফেরত দিল আরাকান আর্মি


টেকনাফ কক্সবাজার প্রতিনিধি photo টেকনাফ কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৪-২০২৫ দুপুর ৩:৫৩

কক্সবাজারের টেকনাফে সাগর থেকে বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়া ৫৫ জেলেকে আরাকান আর্মির কাছ থেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার দুপুরে  টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়া সংলগ্ন টেকনাফ-মিয়ানমার ট্রানজিট জেটি ঘাট দিয়ে তাদের ফেরত আনা হয়। তবে জেলেদের জাল আর বোটগুলো ফেরত দেয়নি আরাকান আর্মি।

এসব তথ্য স্বীকার করেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান।  তিনি জানান,'মিয়ানমারে আরাকান আর্মির হাত আটক ৫৫ জেলেকে ফেরত আনা হয়েছে। জেলেরা আমাদের হেফাজতে রয়েছে।  বিভিন্ন সময়ে মাছ শিকারে গেলে তারা আরাকান আর্মিদের হাতে আটক হন। এরপর থেকে আমাদের দীর্ঘ প্রচেষ্টায় আজ বুধবার জেলেদের ফেরত আনতে সক্ষম হয়েছে বিজিবি।

বিজিবির এ কর্মকর্তা বলেন, ফেরত আনা জেলেদের নানা তথ্য সংগ্রহ করা হচ্ছে। পরে এসব জেলেদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।এ বিষয়ে টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিটির সাধারন সম্পাদক আবুল কালাম বলেন, 'মাছ শিকারের সময় আটক হওয়া ৫৫ জেলেকে ফেরত এনেছে বিজিবির। এর মধ্য আমারও ছয় মাঝিমাল্লা রয়েছে। তবে আমার বোট আর জাল ফেরত দেয়নি। সব মিলিয়ে ১৫ লাখ টাকার সম্পদ ফেরত দেয়নি আরাকান আর্মি।' 

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, বিজিবির প্রচেষ্টায় মাছ শিকারে যাওয়া আটক আরও ৫৫ জেলেকে ফেরত আনা হয়েছে। বিজিবির মাধ্যমে আমরা চেষ্টা করবো কিভাবে জাল আর বোট ফেরত আনা যায়।'

এমএসএম / এমএসএম

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা