ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

মহম্মদপুরে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীকে বান্ধবী ব্লেডাঘাত


শামিম মৃধা, মহম্মদপুর photo শামিম মৃধা, মহম্মদপুর
প্রকাশিত: ১৬-৪-২০২৫ বিকাল ৫:০

মাগুরা মহম্মদপুর উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চতুর্থ শ্রেণীর এক শিশুকে ব্লেড দিয়ে  আঘাত করে গুরুতর আহত করেছে  আরেক শিক্ষার্থী । 
মঙ্গলবার  বিকালে এ ঘটনা ঘটে। 
বিদ্যালযসূত্রে জানা যায়, মডেল সরকারি  প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী মিসুর পরনের স্কাট বেঞ্চে বেঁধে ছিড়ে যায়।  মিসু তার স্কাটটি ছেড়া দেখতে পেয়ে সে সন্দেহ করে এটি তার বান্ধবী লামিসা করেছে। পরে বিষয়টি ক্লাসের স্যারেরা খোজ খবর নিয়ে জেনে দেখে মেয়েটির স্কাট ছেড়ার সাথে লামিসার কোন সম্পৃক্ততা নেই। তবু ও শিক্ষকরা সেটি দুজনের মধ্যে আপোষ করে দেন।
বিদ্যালয় ছুটির পর মিশু লামিসাকে মারার জন্য পরিকল্পনা করে  অন্য একজনকো দিয়ে ব্লেড কিনিয়ে নিজের কাছেই রেখে দেয় এবং পথে দাড়িয়ে থাকে।  বিদ্যালয় থেকে লামিসা বের হতে দেখেই বাড়ি ফেরার পথে মিশু লামিসাকে উপর্যুপরি  ব্লেডাঘাত করতে থাকে। লামিসা চিৎকার করলে মিশু নামের  মেযেটি দৌড়ে  পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।  তার শরিরে ক্ষত স্থানে ৮ টি সেলাই লেগেছে বলে হাসপাতাল সূত্রে আরও জানা যায়।
আহত লামিসা বিনোদপুর কলেজের শিক্ষক কামরুজ্জামানের মেয়ে ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  ৪র্থ  শ্রেণীর শিক্ষার্থী  এবং অন্যদিকে মিশু আরএসকেএইচ ইনস্টিটিউশনের শিক্ষিকা শারমিন সুলতানার মেয়ে। 
মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে কথা বললে তারা ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মফিজুর রহমান বলেন, ঘটনাটি শিক্ষা অফিসার মহোদয়কে জানানো হয়েছে। 

মহম্মদপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো: ওয়াহিদুজ্জামান বলেন বিষয় টি  জেনেছি। উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এর সাথে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা