পটুয়াখালীতে জুলাই আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের মাঝে অনুদান প্রদান
জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগ স্মরণে তাঁদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে পটুয়াখালী জেলা পরিষদ।
বুধবার (১৬ এপ্রিল) সকালে জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ১৫ জন শহিদ পরিবারের মাঝে ২ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকার আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়।
পটুয়াখালী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: কামরুল হাসান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শহিদ পরিবারের কাছে চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
অনুষ্ঠানে জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো: আরিফ হোসেন, হিসাবরক্ষণ কর্মকর্তা রুবাইয়াৎ জাহান, জেলা প্রশাসনের কর্মকর্তা মো: নজরুল ইসলামসহ শহিদ পরিবারের সদস্যগন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় সরকারি খরচে সকল শহিদদের কবর পাকাকরনসহ সার্বক্ষনিক শহিদ পরিবার ও গন অভ্যুত্থানে আহতদের পাশে থাকার আশ্বাস দেন জেলা প্রশাসক।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied