কাপ্তাই সড়কে টায়ার জ্বালিয়ে ব্লকেট কর্মসূচি পালন বিএসপিআই শিক্ষার্থীদের
কারিগরি ছাত্র আন্দোলনের ৬ দফা দাবীর সাথে একাত্মতা প্রকাশ করে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের লকগেইট পয়েন্টে যান চলাচল বন্ধ করে দিয়ে ব্লকেট কর্মসূচি পালন করেছে কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীরা। বুধবার (১৬ এপ্রিল) বেলা ২টায় কাপ্তাই উপজেলার প্রধান সড়কের লকগেইট পয়েন্টে সুইডেন ইনস্টিটিউট এর শতাধিক শিক্ষার্থী মিডটার্ম পরীক্ষা বর্জন করে সড়কে টায়ার জ্বালিয়ে অবস্থান নেয়।
এসময় শিক্ষার্থীদের আন্দোলনের ফলে কাপ্তাইয়ের সাথে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন, কাপ্তাই থানার ওসি মোঃ মাসুদ। পরে শিক্ষার্থীদের সাথে দাবী দাওয়ার বিষয়ে কথা হওয়ার পর বেলা ৪টার দিকে সড়ক থেকে শিক্ষার্থীরা সরে যায়।
এসময় আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, তাদের দাবী দাওয়া মেনে না নিলে পরবর্তীতে আবারো সড়কে নেমে আন্দোলন করার হুশিয়ারী প্রদান করে।
কাপ্তাই থানার ওসি মোঃ মাসুদ জানান, শিক্ষার্থীরা কাপ্তাই সড়কে আন্দোলন শুরু করার সাময়িক যান চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে আমরা ঘটনাস্থলে গিয়ে তাদের সাথে কথা বলি। এবং বেলা ৪টার দিকে তারা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
এমএসএম / এমএসএম
শেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
শালিখায় অবৈধভাবে সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত