ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ইউপি চেয়ারম্যান আয়ুব আলী সরকারের মৃত্যু: শ্রদ্ধা ও ভালবাসায় দাফন সম্পন্ন


হারুন অর রশিদ, নালিতাবাড়ী photo হারুন অর রশিদ, নালিতাবাড়ী
প্রকাশিত: ১৬-৪-২০২৫ বিকাল ৫:৫৯

হাজারো মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান আয়ুব আলী সরকার। বুধবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলার গোজাকুড়া নতুন কবরস্থান মাঠে জানাযা শেষে দাফন সম্পন্ন হয়।

বুধবার (১৬ এপ্রিল) ভোর রাতে তিনি নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় হার্ট অ্যাটাক করে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৪ বছর। তিনি স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তরুণ এ চেয়ারম্যানের মৃত্যুতে উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।
 
আয়ুব আলী সরকার উপজেলার ৯নং মরিচপুরান ইউনিয়ন পরিষদের দুবারের নির্বাচিত চেয়ারম্যান ও সরকারি নাজমুল স্মৃতি কলেজের সর্বশেষ ছাত্র সংসদের এজিএস ছিলেন। এছাড়াও তিনি নালিতাবাড়ী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। উপজেলায় তুমুল জনপ্রিয় তরুণ রাজনীতিবিদ ছিলেন ব্যক্তি জীবনে সদা হাস্যোজ্জ্বল ছিলেন।

পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার রাত একটা পর্যন্ত তিনি ইউনিয়ন পরিষদের কাজে পরিষদেই ব্যস্ত ছিলেন। বাড়ি ফিরে খাওয়া-দাওয়া শেষে নিজকক্ষে ঘুমিয়ে পড়েন। সকাল সাড়ে ছয়টার দিকে তার সহধর্মিণী ডাকাডাকি করলে সাড়াশব্দ না পেয়ে পরিবারে অন্যদের ডাকাডাকি করেন। পরে পরিবারের লোকজন তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্রে আরো জানা যায়, ঘুমানোর আগে তিনি বুকে ব্যথা অনুভব করেন। পরে গ্যাস্ট্রিক ভেবে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়লে ঘুমন্ত অবস্থাতেই তিনি মারা যান।

আয়ুব আলী সরকারের মৃত্যুতে শোক জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ। এছাড়াও উপজেলা প্রশাসন, প্রেসক্লা,  এসএসসি ব্যাচ-৯৭ সহ বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন জননন্দিত এই চেয়ারম্যানের মৃত্যুতে শোক এবং সমবেদনা জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

অনিয়ম দুর্নীতির অভয়ারণ্য বোয়ালমারী পশু হাসপাতাল,অর্থ ছাড়া মিলছে না সেবা

দুর্গাপূজা উপলক্ষে সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ৭ দিন বন্ধ

চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬

মুকসুদপুরে ৩০৭ মণ্ডপে দুর্গাপূজা।নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড

দুর্গাপূজায় সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

মানিকগঞ্জে যমুনায় সাড়ে ২৫ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত, দালালমুক্ত হাসপাতাল গড়ার ঘোষণা এমপি চাঁদের

কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা গুরুতর আহত

পিরোজপুরে বয়স্কদের সামাজিক সুরক্ষায় প্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত

আনোয়ারায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের পঞ্চম হিফয প্রতিযোগিতা সম্পন্ন

সাতকানিয়ায় বনকর্মীদের তৎপরতায় বানর উদ্ধার, প্রাথমিক চিকিৎসা শেষে বনে অবমুক্ত

আড়াই ঘণ্টা ধরে জ্বলছে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৬ ইউনিট