বর্ষবরণ উপলক্ষে কুমিল্লায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু ও কুস্তি খেলা
কুস্তি হলো শারিরীক লড়াইকে কেন্দ্র করে একটি খেলা, যেখানে দু’জন কুস্তিগির একজন আরেকজনের অপেক্ষা সুবিধাজনক অবস্থা অর্জণ করতে চায়। তবে এবার বর্ষবরণের তৃতীয় দিনে পুরোনো সেই আনন্দ ফিরে এসেছে কুমিল্লায়।বুধবার (১৬ এপ্রিল) রাতভর বর্ষবরণ উপলক্ষ্যে কুমিল্লা জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে টাউনহল মাঠে গতকাল হাজারো দর্শনার্থীদের উপস্থিতিতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ কুস্তি খেলা উপভোগ করেছেন।
আয়োজকেরা বলেন, এখন থেকে প্রতিবছরই টাউন হল মাঠে ঐতিহ্যবাহী কুস্তি খেলার আয়োজন করা হবে। এবার জেলার বিভিন্ন উপজেলা থেকেও কুস্তি খেলোয়াড়েরা অংশ নিয়েছেন। মোট অংশগ্রহণকারী ছিলেন ১৫০ জন।
আয়োজকেরা আরও বলেন, এটি কোনো প্রতিযোগিতা ছিল না। খেলায় অংশ হিসেবে নেওয়া সবাইকেই উপহার দেওয়া হয়েছে।কুস্তি খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াসিন।
আয়োজক কমিটির আহ্বায়ক ও সদর দক্ষিণ উপজেলার যুবদলের যুগ্ন আহবায়ক আবু বকর চৌধুরী বলেন, গ্রামের মানুষের মধ্যে হৃদ্যতা বাড়াতে এবং এলাকার ঐতিহ্য ধরে রাখতেই এই কুস্তি খেলার আয়োজন করেন তাঁরা।
পুরস্কার বিতরণের আগে প্রধান অতিথি বলেন, কুমিল্লা অঞ্চলের কুস্তিগিরদের অনেক সুনাম আছে। এবার বর্ষবরণ উপলক্ষ্যে আমরা চেষ্টা করেছি আমাদের ঐতিহ্যের খেলাধুলায় নগরবাসীকে মাতিয়ে রাখতে। তার আগে বিকেলে হা-ডু-ডু খেলা হয়, আর রাতে জমজমাট কুস্তি। তাছাড়া নতুন প্রজন্ম দেশী ঐতিহ্যের খেলাধুলায় আরো বেশি আগ্রহী হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, যুগ্ম আহ্বায়ক আমীরুজ্জামান আমীর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ অন্যান্য নেতৃবৃন্দরা।
এমএসএম / এমএসএম
হাটহাজারীতে প্রধানমন্ত্রীর তহবিল থেকে দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ
ইসলামী ব্যাংক নিয়ে ছিনিমিনি খেলার ষড়যন্ত্র এদেশের মানুষ হতে দেবে না
মুকসুদপুর রাতের আঁধারে বসতবাড়ির দেয়াল ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ
কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও মোবাইল ফোন জব্দ
তাড়াশে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করলেন এমপি ভিপি আয়নুল হক
বড়লেখায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ, স্মারকলিপি প্রদান
দেশে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ, জবাবদিহিতা নিশ্চিতের দাবি এবি পার্টির
নওগাঁয় বাসের ধাক্কায় যাত্রী নিহতের ঘটনায় সড়ক অবরোধ
ঈদের আনন্দে মুখর ধামরাইয়ের আলাদীনস পার্ক, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
বাগেরহাট খান জাহান (রঃ) মাজার দীঘির কুমিরে নেয়া শিশুর মৃতদেহ উদ্ধার
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন মোহাম্মদ মহসীন
গোদাগাড়ীতে ৪০০ দুস্থ ও অসহায় মানুষের মাঝে ৫ লাখ টাকা নগদ অর্থ বিতরণ