পটুয়াখালী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও বহিঃ বিভাগে চিকিৎসা সেবা বন্ধ
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনার তদন্ত সম্পন্ন হওয়ার আগেই মিথ্যা অভিযোগে কার্ডিওলজি বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডাঃ এ এম এস শামিম আল আজাদের সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং হাসপাতাল ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতকরনের দাবিতে অনির্দিষ্টসময়ের জন্য বহিঃবিভাগের সেবা বন্ধ ও কর্মবিরতি রেখে মানব বন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করছে ইন্টার্ণ চিকিৎসকরা।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে হাসপাতালের বহিঃবিভাগের গেট তালাবদ্ধ করে দিয়ে সামনে অবস্থান নিয়ে মানব বন্ধন করেন তারা। এ কর্মসূচীতে সংহতি প্রকাশ করে অংশগ্রহন করে মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউটের ছাত্রছাত্রীবৃন্দ। এতে ভোগান্তিতে পরেন হাসপাতালের বহিঃবিভাগে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনেরা।
ইন্টার্ন চিকিৎসকরা জানান, বিভিন্ন সময়ে রোগী মৃত্যুর ঘটনায় তাদের নিরাপত্তা বিঘ্নিত হয়। তাই নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে হাসপাতাল ক্যাম্পাসে পুলিশ চৌকি স্থাপন অথবা আনসার মোতায়েনের দাবির পাশাপাশি গত ১৪ এপ্রিল হাসপাতালে পবিপ্রবি শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি রিপোর্ট প্রদানের আগেই মিথ্যা অভিযোগে স্বাস্থ্য বিভাগ কর্তৃক কার্ডিওলজি বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডাঃ এ এম এস শামিম আল আজাদের সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং সুষ্ঠু তদন্তে সঠিক ঘটনা উদঘাটনের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানান তারা। তাদের এসব দাবি না মানা পর্যন্ত এ আন্দোলন চলমান থাকবে। এসময়ে বহিঃবিভাগে চিকিৎসা নিতে আসা রোগিদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেন তারা। এ সময়ে হাসপাতালের জরুরী সকল সেবা চালু থাকবে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত