পাইকগাছায় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানসহ ৯ জনের বিরুদ্ধে ঘের দখল-লুটপাটের অভিযোগ
খুলনার পাইকগাছায় ক্ষমতার দাপট দেখিয়ে অন্যের ঘের দখল পুর্বক লুটপাটের ঘটনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ ৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার লস্কর ইউপির খড়িয়া গ্রামের দরবেশ সানার স্ত্রী রুপবান বিবি থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগে জানা যায়,দীর্ঘ ২২ বছর ধরে উপজেলার লস্কর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আওয়ামিলীগ নেতা জাহাঙ্গীর সানা রুপবান বিবির ১.৬৮ একর জমি লীজ নিয়ে চিংড়ী ঘের করে আসছে। আওয়ামীলীগের নেতা ইউপি সদস্যর ক্ষমতার জোরে হারির টাকা না দিয়ে জোরপূর্বক চিংড়ী ঘের করেছেন। হারির টাকা দাবী করলে কোন জমি নেই বলে তাড়িয়ে দেয়। কিন্তু দীর্ঘদিন তার কাছে জমির মালিকের ৪লাখ ৭ হাজার,২৬১ টাকা পাওনা রয়েছে। আওয়ামীলীগ সরকারের পতন হলে উক্ত জমি ছেড়ে দিলে জমির মালিক সেখানে চিংড়ী চাষ করছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর জমি না দেওয়ায় নিজস্ব বাহিনী নিয়ে ঘেরের বাঁধ কেটে দখল করে ক্ষতি সাধন করেছে বলে অভিযোগ করেন। এবিষয়ে লস্কর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর সানা জানান,আমি তাদের হারির টাকা দিয়েছি।আদালতে মামলা করেছিল। কিন্তু প্রমান করতে না পারায় আদালত তা খারিজ করে দেন। পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান,অভিযোগ পেয়েছি। দোষী প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
Link Copied