ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

মোরেলগঞ্জে আওয়ামী লীগ নেতার হয়রানির প্রতিবাদে ঘের ব্যবসায়ীদের মানববন্ধন


মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি photo মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৪-২০২৫ দুপুর ৪:৩৯

বাগেরহাটের মোরেলগঞ্জে ৬০ বিঘা জমির একটি চিংড়ি ঘেরর মালিক ও অংশিদারেরা হয়রানিমূলক মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে শনিরজোড় বাজার এলাকায় অনুষ্ঠিত এ মানববন্ধনে ৫টি গ্রামের ৩ শতাধিক ভূক্তভোগী কৃষক ও ঘের ব্যবসায়ীরা অংশ গ্রহন করেন। 

মানববন্ধনে বক্তৃতা করেন সাইফুল ইসলাম সোহাগ, গৌতম মন্ডল, মোস্তাফিজুর রহমান জিবু, নাজমুল  হাসান রাকি ও কুরছিয়া বেগম। বক্তারা বলেন, ডেউয়াতলা গ্রামে ৬০ বিঘা জমির একটি চিংড়ি ঘের স্থানীয় জমির মালিকেরা ২ বছর পূর্ব থেকে সাইফুল ইসলাম সোহাগের নেতৃত্বে হাড়ির টাকা পরিশোধ করে চিংড়ি চাষ করছেন। ঘেরটি এর আগে আওয়ামী লীগ নেতা মহর আলী গাজীর নিয়ন্ত্রণে ছিলো। গত ৫ আগষ্টের পরে মহর আলী পালিয়ে গেলে জমির মালিকেরা সাইফুল ইসলাম সোহাগকে ঘেরটির মালিকেরা সাথে থেকে ঘেরটি করে আসছেন। সম্প্রতি পলাতক আওয়ামী লীগ নেতা মহর আলী গাজীর নাতনী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়ার পরিচয়ে বিভিন্ন দপ্তরে হয়রানীমূলক অভিযোগ দায়ের করেছেন ঘেরটি ফিরে পাওয়ার জন্য। ফলে, এলাকায় অশান্ত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বলেও বক্তারা অভিযোগ করেন।

এ বিষয়ে আওয়ামী লীগ নেতা মহর আলী গাজীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। তার নাতনী তানিয়া ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাগেরহাট জেলা প্রতিনিধি পরিচয়ে মোবাইল ফোনে বলেন, ডেউয়াতলা গ্রামের ৬০ বিঘা জমির চিংড়ি ঘেরটিতে ৪৬ বিঘা জমি তার নানা মহর আলী গাজীর। ২০২৩ সালে তার নামে ডিড হয়। গত আগষ্ট মাসে স্বেচ্ছাসেবক দল নেতা ও তার লোকজন ঘেরটি দখল করে নেয়।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার