ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীর রাঙ্গাবালীতে দাখিল পরীক্ষায় অনিয়ম


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ১৭-৪-২০২৫ বিকাল ৫:২২

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় দাখিল পরীক্ষায় অনিয়মের অভিযোগে ১৪ জন শিক্ষার্থীকে একদিনের জন্য সাসপেন্ড করা হয়েছে। একই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে পাঁচ শিক্ষককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সকালে রাঙ্গাবালী হালিমা খাতুন মহিলা কলেজ কেন্দ্রে মাদ্রাসা শিক্ষার্থীদের গণিত পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীরা একই সেটের প্রশ্নপত্রে উত্তর দেওয়া শুরু করে। এ সময় দায়িত্বে থাকা শিক্ষকেরা তেমন কোনো ব্যবস্থা নেননি। বিষয়টি নজরে আনেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা আইসিটি অফিসার মাসুদুর রহমান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শাস্তি দেন।

শাস্তিপ্রাপ্ত পাঁচ শিক্ষক হলেন রাঙ্গাবালী নেছারিয়া দাখিল মাদ্রাসার আব্দুল কুদ্দুস, কাছিয়া বুনিয়া আছমত আলী দাখিল মাদ্রাসার সোহেল রানা ও জাকির হোসেন, পশ্চিম গাববুনিয়া দাখিল মাদ্রাসার মো. মাহমুদুল হাসান ও মো. সোহাগ।  প্রতিজনকে ১০ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান  জানান,  অনিয়মের অভিযোগে ১৪ জন শিক্ষার্থীকে একদিনের জন্য সাসপেন্ড ও দায়িত্বে অবহেলার অভিযোগে পাঁচ শিক্ষককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রতিটি কেন্দ্রেই নজরদারি বাড়ানো হবে। দায়িত্ব পালনে কেউ অবহেলা করলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের লক্ষ্য হচ্ছে, নিরপেক্ষ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করা।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার