ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

কেয়ারীঘাটে অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, বিজিবি’র সহযোগিতা


টেকনাফ কক্সবাজার প্রতিনিধি photo টেকনাফ কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৪-২০২৫ দুপুর ১২:৪৪

টেকনাফের দমদমিয়া কেয়ারীঘাট সংলগ্ন ট্যুরিস্ট স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

(১৮ এপ্রিল) রাত আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।

জানা যায়, কেয়ারীঘাট এলাকায় ট্যুরিস্ট কোম্পানীর বিভিন্ন স্থাপনায় আগুন জলতে দেখতে পেয়ে টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান তাৎক্ষনিক গাড়ি থামিয়ে বৈদ্যুতিক লাইন বন্ধ করার ব্যবস্থা গ্রহণ, স্থাপনায় আসবাবপত্র বের করতে গিয়ে আটকে পড়া ২-৩ জনকে উদ্ধার এবং দমদমিয়া বিওপি হতে বিজিবি সদস্য মোতায়েন করেন।

 এলাকার সার্বিক নিরাপত্তা প্রদান করে স্থানীয় জনবসতিতে আগুন ছড়িয়ে পড়া থেকে প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হয়।

টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিস ঘটস্থলে উপস্থিত হয়ে বিজিবি সদস্য এবং ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর সদস্যদের সমন্বয়ে মেইন স্টোর এর আগুন প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

বিজিবি’র তৎপরতায় কোন প্রকার প্রাণহানির ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

এছাড়াও বিজিবি কর্তৃক স্থাপনার বিভিন্ন মালামাল ও বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয় এবং উদ্ধার অভিযান চলমান রয়েছে। আগুনের সুত্রপাত কোথায় থেকে তা এখনো জানা যায়নি।

এমএসএম / এমএসএম

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা