জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীতে সদস্য শিক্ষা শিবির অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর উদ্যোগে এক সদস্য (রুকন) শিক্ষা শিবির ১৮ এপ্রিল (শুক্রবার) নগরীর ফান টাউন হলরুমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান
শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম পরওয়ার বলেন, “দ্বীন কায়েমের মাধ্যমে বায়াতের দায়িত্ব পালনে সহজতা আসে। রুকন হল একটি ডায়নামিক ফোর্স, যা মুমিনের আত্মিক পরিপূর্ণতার পথে প্রথম ধাপ।” তিনি আরও বলেন, “যদি আল্লাহ ও তাঁর রাসূলের জিহাদের চেয়ে দুনিয়ার সম্পদ, ব্যবসা ও পরিবার বেশি প্রিয় হয়, তবে শাস্তির জন্য প্রস্তুত থাকতে হবে।” তিনি সূরা তাওবা’র ২৪ নম্বর আয়াত উদ্ধৃত করে এই বার্তা দেন।
মাওলানা এটিএম মাসুম বলেন, “আদর্শ পরিবার গঠনে ইসলাম অপরিহার্য। উপার্জনে হালাল-হারামের হিসাব না করলে আল্লাহর দরবারে ধরা খেতে হবে। সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, প্রতিবেশীর খবর নেওয়া এবং শহীদদের আদর্শে অবিচল থাকা জামায়াত কর্মীদের অন্যতম দায়িত্ব।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহানগরীর নায়েবে আমীর মাস্টার মোসলে উদ্দিন, অধ্যাপক একেএম এমদাদুল হক মামুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার এবং অধ্যাপক লিয়াকত আলী ভূইয়া
শিক্ষা শিবিরে সদস্যদের আধ্যাত্মিক উন্নয়ন, দায়িত্ববোধ এবং সমাজে ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর