টঙ্গীতে যুবলীগ নেতার মুক্তির দাবিতে মানববন্ধন
টঙ্গী থানা যুবলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধার সন্তান মহর আলী মৃধাকে রাজনৈতিক প্রতিহিংসা ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেফতার এবং অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকালে টঙ্গীর দত্তপাড়া হাজী মার্কেট এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ৪৮নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ।
এ সময় উপস্থিত ছিলেন- টঙ্গী থানা যুবলীগ নেতা ইস্রাফিল হোসেন, হাসান মোল্লা, জসিম মাতবর, হারুন অর রশিদ, সাইদ খোকন, আহমদ হোসেন, আব্দুল্লাহ খান, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা ইব্রাহিম চৌধুরী, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা সজল সরকার, ছাত্রলীগ নেতা স্বপন মৃধা, মহিলা আওয়ামী লীগ নেত্রী হাজেরা বেগম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, টঙ্গীর ৪৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মহর আলী মৃধা এলাকার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার দায়িত্ব পালন করে আসছেন। এই ওয়ার্ডের একটি কুচক্রী মহল রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করতে মহর মৃধার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেছে। আমরা এলাকাবাসী এই ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ ও অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানাই।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন