বেনাপোলে সম্পত্তির জন্য কণ্যাকে প্রাননাশের হুমকির অভিযোগ
যশোরের বেনাপোলে পিতা কর্তৃক নিজ কণ্যা সন্তানের কাছে বিক্রি করে দেওয়া সম্পতি ও বসত ঘর জোরপূর্বক দখল ও উচ্ছেদ চেষ্ঠায় প্রাননাশের হুমকির অভিযোগ ওঠেছে। অভিযুক্ত পিতা আব্দুল আজিজ (৬৫) বেনাপোল পৌরসভাধীন দিঘীরপাড় তালশারী গ্রামের মৃত ইলা বক্সের পুত্র ও পেশায় মাংস বিক্রেতা। ভুক্তভোগী সুরভি আক্তার এ্যানী বিষয়টি বেনাপোল পোর্ট থানা পুলিশকে অবগত করে থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানা গেছে। থানায় লিখিত অভিযোগের সত্যতা নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানার সাব ইন্সেপেক্টর মামুন জানান,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বাদী ও বিবাদীকে থানায় হাজির হতে বলা হয়েছে। এ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগের বর্ননায় এ্যানি গনমাধ্যম কর্মীদের বলেন, আজিজ বিগত ২৯-১২-২০২০ইং সালে ৮৭ নং দিঘীরপাড় মৌজায় পৌর এলাকাধীন ৫.৩৩ শতক জমি ও তাহার উপর নির্মিত স্থাপনা ভবন দলিল নং-৯৩৬১ হেবা ঘোষণাপত্র দিয়ে আমার নামে লিখে দিয়ে নিস্বত্ত হন।তারপর হতে আমি ও আমার গর্ভধারিনী মা সম্পতি ভোগ দখলে নিই। এর পূর্বে সে আমার মাকে তালাক দিয়ে দ্বিতীয় বিবাহ করে অন্যত্র চলিয়া গিয়ে ঘরসংসার করতে থাকেন। কয়েক বছর পর বৈবাহিক সূত্রে আমি শ্বশুরালয়ে গেলে পিতা আজিজ আমার সম্পতি দেখভাল করতে আমার ঘরে বসবাস করতে চাইলে আমি তাতে সন্মতিদিই ও সে থেকে তার দ্বিতীয় স্ত্রী নিয়ে আমার দালিলিক সম্পত্তিতে সে বাস করতে থাকে। সাম্প্রতিক সময়ে তার দ্বিতীয় স্ত্রী মোছাঃ সুমি (৪৫) গং দের প্ররোচনায় পড়ে সম্পত্তি জবর দখল চেষ্ঠায় নানা পায়তারা চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় ঈদের পরদিন শশুরালয় হতে বাসায় ফিরে দেখতে পায় আমার রুম গুলোতে তালা মেরে রেখেছে। কারন জিজ্ঞাসায় সুমি ও পিতা আজিজ আমাকে অকথ্য ভাষায় গালি গালাজ সহ লাঠি ও ছুরি নিয়ে তেড়ে এসে প্রকাশ্য আমার প্রাননাশের হুমকি দেই। বর্তমানে আমি চরম নিরাপ্তাহীনতায় ভুগছি ও আশঙ্কা করছি যেকোন সময় আমার পিতা ও তার ভাড়াকরা গুন্ডা বাহিনীদ্বারা আমাকে খুন গুম করতে পারে। অভিযোগ বিষয়ে মুঠোফোনে অভিযুক্ত আব্দুল আজিজের মুঠোফোনে জানতে চাইলে তিনি সাংবাদিক পরিচয়ে ফোন কেটে দেন। পিতা কর্তৃক কন্যা এ্যানি লাঞ্চিত হওয়ার সত্যতা নিশ্চিত করে তালশারী গ্রামের রনিসহ একাধিক গ্রামবাসী জানান,বিষয়টি নিয়ে একাধিকবার গ্রাম্য সালিস বসলেও আজিজ তা অমান্য করে। আইনের সুশাসন প্রতিষ্ঠাসহ সামজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন গ্রামবাসী।
এমএসএম / এমএসএম
ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ
নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত
নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল
দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ
মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার
যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার
বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু
আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন
চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি