ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নালিতাবাড়ী বিটিসিএল অফিসে চুরি: মালামাল সহ ছাত্রদল নেতা ও সাবেক পৌর কাউন্সিলর আটক


হারুন অর রশিদ, নালিতাবাড়ী photo হারুন অর রশিদ, নালিতাবাড়ী
প্রকাশিত: ১৯-৪-২০২৫ দুপুর ৪:৫০

শেরপুরের নালিতাবাড়ীতে (বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড) বিটিসিএল অফিস থেকে ৮ লাখ টাকা মূল্যের ২৪টি ব্যাটারি চুরির ঘটনায় ১২টি ব্যাটারি উদ্ধার ও জড়িত ২ জনকে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠায় পুলিশ। এর আগে শুক্রবার রাতে পৌরশহরের দক্ষিণ বাজার ও নকলা পৌরশহরের মমেনাকান্দা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আমির হামজা (৩০)  নালিতাবাড়ী শহর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও  ইয়াদ আলী (৪২) নকলা পৌরসভার সাবেক কাউন্সিলর।

পুলিশ জানায়, গত ১৬ এপ্রিল বুধবার রাতের কোনো এক সময় বিটিসিএল অফিস থেকে ২৪টি ব্যাটারি চুরি হয়। এদিন রাতে অফিসে কোনো নিরাপত্তা কর্মী বা কর্মচারী ছিল না। পর দিন সকালে অফিস কর্মচারীরা ব্যাটারি চুরি হয়েছে বলে দেখতে পায়। থানায় খবর দিলে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকা সন্দেহে আমির হামজাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদে বিটিসিএল অফিসের ব্যাটারি চুরি করে ৩৫ হাজার টাকায় বিক্রি করার কথা স্বীকার করেস তিনি।

আমির হামজার দেওয়া তথ্যমতে নকলা পৌরশহরের মমেনাকান্দা এলাকায় অভিযান চালিয়ে ভাঙারি ব্যবসায়ী ইয়াদ আলীর দোকান থেকে বিটিসিএল অফিসের চুরি হওয়া ১২টি ব্যাটারি উদ্ধার ও ইয়াদ আলীকে আটক করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, বিটিসিএল অফিসের চুরি হওয়া ১২টি ব্যাটারি উদ্ধার করা হয়েছে এবং জড়িত ২ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। চুরি হওয়া বাকি ব্যাটারিগুলো উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

অনিয়ম দুর্নীতির অভয়ারণ্য বোয়ালমারী পশু হাসপাতাল,অর্থ ছাড়া মিলছে না সেবা

দুর্গাপূজা উপলক্ষে সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ৭ দিন বন্ধ

চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬

মুকসুদপুরে ৩০৭ মণ্ডপে দুর্গাপূজা।নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড

দুর্গাপূজায় সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

মানিকগঞ্জে যমুনায় সাড়ে ২৫ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত, দালালমুক্ত হাসপাতাল গড়ার ঘোষণা এমপি চাঁদের

কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা গুরুতর আহত

পিরোজপুরে বয়স্কদের সামাজিক সুরক্ষায় প্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত

আনোয়ারায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের পঞ্চম হিফয প্রতিযোগিতা সম্পন্ন

সাতকানিয়ায় বনকর্মীদের তৎপরতায় বানর উদ্ধার, প্রাথমিক চিকিৎসা শেষে বনে অবমুক্ত

আড়াই ঘণ্টা ধরে জ্বলছে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৬ ইউনিট