ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

অধ্যাপক ড. তামিজী চেয়ারম্যান, অধ্যাপক ড. হামিদা সেক্রেটারি জেনারেল

ঢাকা বিশ্ববিদ্যালয় সোশ্যাল থিংকিং রিসার্চ সেন্টারের নতুন কমিটি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-৪-২০২৫ বিকাল ৫:২৫

কবি, সমাজবিজ্ঞানী ও শিকড়সন্ধানী লেখক অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজীকে চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুপারনিউমারারি অধ্যাপক ড. হামিদা খানমকে সেক্রেটারি জেনারেল করে ঢাকা বিশ্ববিদ্যালয় সোশ্যাল থিংকিং রিসার্চ সেন্টারের (ডিইউএসটিআর) ২০২৫-২০২৮ মেয়াদী নির্বাহী পর্ষদ গঠিত হয়েছে। ১৮ এপ্রিল ২০২৫ শুক্রবার সকাল ১০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্রে অনুষ্ঠিত কাউন্সিলে এ কমিটি গঠিত হয়।  ভাইস চেয়ারম্যান পদে শিক্ষাবিদ অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, ড. ফোরকান উদ্দিন আহাম্মদ, সাবেক ছাত্রনেতা মোড়ল জিয়াউর রহমান, সিনিয়র জয়েন্ট সেক্রেটারি জেনারেল পদে প্রকৌশলী মোহাম্মদ নওশাদুল হক, জয়েন্ট সেক্রেটারি জেনারেল পদে নারীনেত্রী অধ্যাপক নায়লা ইসলাম ও ডা. তৌফিক রেজা খান, সাংগঠনিক সম্পাদক পদে কোটা সংস্কার আন্দোলনের রূপকার ও দৈনিক ইনকিলাবের সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ, দপ্তর সম্পাদক পদে আরিফুল ইসলাম, অর্থ সম্পাদক পদে মঈন খান, সমাজকল্যাণ সম্পাদক পদে সাদিয়া তাসলিম, যুব সম্পাদক পদে জসীম উদ্দীন সৈকত, ক্রীড়া সম্পাদক পদে তন্ময় সরকার, সাংস্কৃতিক সম্পাদক পদে আশিক উল্লাহ সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে প্রিয়াঙ্কা বিশ্বাস পিংকি, আন্তর্জাতিক সম্পাদক পদে আমরিন আক্তার প্রমি, অনুষ্ঠান সম্পাদক পদে নাহিদ হাসান নাবিল নির্বাহী সদস্য পদে সার্জিয়া ফেরদৌসী, আনিছুর রহমান মীর, মাকসুদা আক্তার (মিতু), তানিয়া আক্তার সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন।

এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী বলেন, ''বর্তমান সরকার, জাতীয় আন্তর্জাতিক সংস্থাসমুহের সাথে যোগাযোগ রক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয় সোশ্যাল থিংকিং রিসার্চ সেন্টারকে একটি পূর্ণাঙ্গ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে নতুন কমিটি অঙ্গীকারবদ্ধ। আমরা 'হোমোক্রেসি' নামে একটি আন্তর্জাতিক মানসম্মত জার্ণাল উপহার দিবো।'' এসময় তিনি  শিক্ষা ও ইতিহাস কমিশন গঠনের দাবি জানান। তিনি আরো বলেন, 'আমাদের ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্র মেরামতের কাজে অংশগ্রহণ করা উচিত। অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলতে চাই দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দিন।নির্বাচিত জনপ্রতিনিধিগণ জনতার ক্ষমতা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সংস্কার করবে।'

এমএসএম / এমএসএম

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত

পিক্সেল থেকে পার্সপেক্টিভ: তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

বিএমইউতে জাতীয় শিশু ক্যান্সার সচেতনতা মাস ২০২৬ উপলক্ষে র‌্যালি

আন্তর্জাতিক রিয়েল এস্টেট বিশেষজ্ঞ প্রতিনিধি দলের রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন

এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর

ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ

চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

হালাল পণ্যের রপ্তানি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে বিসিআইয়ের নীতিমালা প্রস্তাব