ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

ভরা মাছসহ পাইকগাছায় চিংড়ি ঘের দখল করায় আদালতে মামলা


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ১৯-৪-২০২৫ বিকাল ৬:৬
খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে ৭০ বছরের দখলীয় চিংড়ি ঘের ভরা মাছসহ অবৈধভাবে দখল করার অভিযোগে আদালতে মামলা হয়েছে। দখলের অভিযোগে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রতিপক্ষের নামে ১৩ সি আর ৩৪৭/২৫ মামলা দায়ের করা হয়েছে। আদালত তদন্ত পূর্ব প্রতিবেদন দেওয়ার জন্য থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
আদালতে মামলার বিবারণ ও সরজমিনে জানা যায়, তালা উপজেলার রায়পুর গ্রামের দীপক কুমার মুনি ওয়ারেশ সুত্রে পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউপির শেখরডাংগা মৌজায় (কোশিয়ার) ডিসির মুলে ৪০ বিঘা জমি ভোগ দখল করে আসছেন। যার ভিপি লীজ কেস নম্বর ২৪ / ৬৬ - ৬৭। এছাড়াও সায়রাত ৬১ / ৬৪-৬৫ নং কেসে রেকডীয় মালিক মতিলাল মুনির ওয়ারেশ কিছু জমি রেকর্ড প্রাপ্ত হন। গত ৭ এপ্রিল বিকেলে কপিলমুনির আশুতোষ দত্ত, দীপংকর দত্ত ও নারায়ণ দত্ত রেজাকপুর গ্রামের মৃত সমসের সরদারের ছেলে সোহরাব সরদারের মাধ্যমে ২৫ বিঘা জমি জবর দখল করে নিয়েছে। এ সময় বাধা দিতে গেলে দীপক মুনিরসহ তার লোকজনকে মারপিট করে ঘের থেকে বের করে দেয়। সেই সাথে জাল দিয়ে মাছ ধরে নেয়। ক্ষতিসাধন করে প্রায় দেড় লক্ষাধিক টাকার। এ বিষয়ে জানতে চাইলে সোহরাব আলী সরদার জানান, আমি দীপংকর দত্তদের কাছ থেকে চুক্তিপত্রের মাধ্যমে হারিতে লীজ নিয়ে দখলে গিয়েছি। কার কি বৈধ বা অবৈধ কাগজ আছে তা তারাই ভাল বলতে পারবেন। থানা ওসি মোঃ সবজেল হোসেন জানান, শুক্রবার বিকেলে সরজমিনে তদন্ত করেছেন।

এমএসএম / এমএসএম

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা

নিরাপদ মৎস্য পণ্য সরবরাহে ‘ReadyFish’ এর যাত্রা শুরু