ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

খুলনার আদালতে প্রায় ৯৮ হাজার মামলা বিচারাধীন


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ২০-৪-২০২৫ দুপুর ১২:৩৮

মামলার বোঝায় ভারি হয়ে উঠেছে খুলনার আদালত। বর্তমানে বিভিন্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৯৮ হাজার।

সংশ্লিষ্টরা বলছেন, অপ্রয়োজনীয় মামলা, সঠিক সময়ে সাক্ষীদে উপস্থিত না হওয়া, মামলা হাইকোর্টে পেন্ডিং থাকা, বিচার বিভাগীয় কর্মচারীদের অদক্ষতার কারনে মামলা নিস্পত্তিতে দীর্ঘ সূত্রিতায় বিচারপ্রার্থীরা প্রতিদিনই হয়রানির শিকার হচ্ছেন।

খেঁাজ নিয়ে জানা যায়, জেলা দায়রা আদালত, মহানগর দায়রা আদালত, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালসহ খুলনার বিভিন্ন আদালতে প্রায় ৯৮ হাজার মামলা বিচারাধীন রয়েছে। যার মধ্যে জেলা জজ আদালতে সিভিল মামলা ৫১ হাজার ৬৬৩ ও ক্রিমিনাল মামলা ৪ হাজার ২৮২, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টে প্রায় ১৩ হাজার মামলা এবং বিভাগীয় স্পেশাল জজ আদালতে প্রায় ১৫ হাজার মামলা সহ বিভিন্ন আদালতে প্রায় ১৪ হাজার মামলা চলমান রয়েছে।

আইনজীবীরা বলছেন,  বাদী—বিবাদী সব পক্ষের আন্তরিক সহযোগিতাই পারে মামলার জট কমাতে।  অনেক মামলায় পুলিশি তদন্ত প্রয়োজন হয়। দ্রুত তদন্ত কার্যক্রমও মামলা দ্রুত নিস্পত্তিতে ভূমিকা রাখে। অন্যদিকে, সাক্ষী যদি ঠিকমতো না আসে, সে ক্ষেত্রে বিচারকাজে বিলম্ব হয়। মামলাজট তৈরি হয়। এজন্য মামলাজট দূর করতে সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

আদালত প্রাঙ্গনে বিচার প্রার্থীরা জানান, মামলার তারিখের দিন ঘন্টার পর ঘন্টা আদালতের সামনে দাঁড়িয়ে থাকতে হয়। বিচার কাজে জবাব দিহিতা না থাকায় বিনা কারণে মাসের পর মাস ঘুরতে হয় বলে তাদের অভিযোগ।

জমি জায়গা সংক্রান্ত মামলার বিচারপ্রার্থী আব্দুল হালিমের সাথে কথা হলে তিনি জানান,  প্রায় তিন বছর যাবত মামলা চলমান রয়েছে। দ্রুত মামলা নিষ্পত্তি না হওয়ায় তার অর্থ ও সময় নষ্ট হচ্ছে।

খুলনা সাইবার ট্রাইবুনাল আদলতের সরকারি কৌঁসুলি এড. মশিউর রহমান বলেন, সিভিল মামলা নিষ্পত্তির হার বেশি। কিন্তু ক্রিমিনাল মামলা নিস্পত্তির হার কম। কারন ক্রিমিনাল মামলায় কোর্টে সাক্ষী সময়মতো আসেন না আবার অনেক সময় সাক্ষী রিকল দিয়েও পাওয়া যায় না।

খুলনা জেলা আইনজীবী সমিতির সদস্য সচিব শেখ নুরুল হাসান রুবা বলেন, দ্রুত মামলা  নিষ্পত্তির জন্য পুরাতন বিচার ব্যবস্থার আধুনিকায়ন প্রয়োজন, আইনের সংস্কার প্রয়োজন, বিনা কারনে কোন মামলা মূলতবি না করা ভালো। এছাড়াও সুপারভিশনের অভাবে অনেক মামলা দীর্ঘদিন ধরে বিচারাধীন থাকে। একটা মামলা বিচার বিভাগের অধীনে প্রসেস হতে অনেক সময় লাগে। বিচার বিভাগীয় কর্মচারীদের দক্ষতার অভাবে এ সময় দীর্ঘায়িত হয়। তিনি আরো বলেন, আইনি জটিলতা দূর করলে এবং সকলের আন্তরিকতা থাকলে সাধারন বিচার প্রার্থীরা উপকৃত হবেন এবং তাদের অর্থ ও সময় বাচবে।

এমএসএম / এমএসএম

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা

নিরাপদ মৎস্য পণ্য সরবরাহে ‘ReadyFish’ এর যাত্রা শুরু