মধুখালীতে স্পিড ব্রেকারের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
ফরিদপুরের মধুখালী উপজেলার মেছড়দিয়া মোড়ে স্পিড ব্রেকার স্থাপনের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। শনিবার ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনার প্রতিবাদে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রবিবার (২০ এপ্রিল) সকাল ৮টা ৩০ মিনিটে মেছড়দিয়া মোড় বাজারে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাজারের সভাপতি এস. এম. কামাল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আকরাম ফকিরের সঞ্চালনায় কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।
এসময় বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ফরিদুল ইসলাম সাগর, পৌর কৃষক দলের আহ্বায়ক মো. নূর নবী মিয়া, শিক্ষক মো. লিটন খান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মাহবুব তালুকদার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গোলাম শারাফাত সরতসহ আরও অনেকে।
বক্তারা বলেন, মেছড়দিয়া মোড়টি গুরুত্বপূর্ণ হলেও এখানে স্পিড ব্রেকার না থাকায় বারবার দুর্ঘটনা ঘটছে। এর দ্রুত প্রতিকার না করা হলে আরও প্রাণহানি ঘটবে বলে আশঙ্কা করেন তারা।
তারা হুঁশিয়ারি দেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে স্পিড ব্রেকার স্থাপন না করা হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
উল্লেখ্য, গতকাল শনিবার (১৯ এপ্রিল) সকালে খুলনা থেকে ঢাকা গামি একটি গোল্ডেন লাইন পরিবহন মেছড়দিয়া মোড়ে একটি অটোভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানের দুই যাত্রী উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথেই মারা যান। এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন।
এমএসএম / এমএসএম
ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ
নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত
নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল
দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ
মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার
যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার
বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু
আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন
চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি