সম্পর্কে ইতি টানলেন শুভমন গিল ও সারা টেন্ডুলকার
চর্চা চলছিল বহুদিন ধরেই। সেই ২০২০ সালের আইপিএল থেকেই। ইনস্টাগ্রামে একে অপরের পোস্টে টুকটাক লাইক, কমেন্ট, মাঝেমধ্যে একই জায়গা থেকে শেয়ার করা ছবি— সব মিলিয়ে শুভমন গিল ও সারা টেন্ডুলকারের সম্পর্ক নিয়ে জল্পনার আগুনে বারবার ঘি পড়েছে। যদিও দু’জনের কেউই কোনওদিন সরাসরি কিছু বলেননি।
তবে সম্প্রতি তাদের সোশ্যাল মিডিয়ার পদক্ষেপ যেন সেই আগুনে নতুন করে ঝড় তুলেছে। হ্যাঁ, শুভমন ও সারা—দুজনেই এখন একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন।
ক্রিকেটারের ইনস্টাগ্রামে ‘সারা’ লিখে সার্চ করলে, দেখা যাচ্ছে— শচীনকন্যা এখন আর তার ফলোয়িং লিস্টে নেই। একই অবস্থা সারার ইনস্টাতেও। আর এখান থেকেই তৈরি হয়েছে প্রশ্ন— তবে কি চুপিচুপি চলা সেই ‘বিশেষ’ সম্পর্ক থেকে নীরবেই বেরিয়ে গেলেন এই জুটি। যার পরিসমাপ্তি ঘটলো সোশ্যাল মিডিয়ায় একে অন্যেকে আনফলো করার মধ্য দিয়ে।
পেছনে ফিরলে দেখা যায়, শুভমনের দুই দিদি—শাহনীল গিল এবং সিমরন সিধুকেও ইনস্টাগ্রামে ফলো করতেন সারা টেন্ডুলকার। শুধু তাই নয়, গিলের খেলা মাঠে গড়ালেই গ্যালারিতেও হাজির থাকতেন তিনি। আরও মজার ব্যাপার হলো, এই 'সারা' নিয়ে কনফিউশন আগেও ছিল। শুভমনের সঙ্গে সারা আলি খানের সম্পর্ক নিয়েও গুঞ্জন তৈরি হয়েছিল একটা সময়।
‘কফি উইথ করণ’-এর সিজন ৮-এ করণ জোহর যখন সরাসরি প্রশ্ন ছুড়ে দেন সারা আলিকে, তিনি মজা করে বলেন, ‘ভুল সারার পেছনে ছুটছ বন্ধুরা। সারা কা সারা দুনিয়া গালাত সারাকে পিছে পড়া হ্যায়!’
তার মানে পরোক্ষভাবেই সারা আলি খান জানিয়ে দেন, তিনি নয় বরং সারা টেন্ডুলকারের সঙ্গেই সম্পর্ক ছিল শুভমন গিলের। যেটাই এখন অতীত হয়ে গেছে হয়তো।
এমএসএম / এমএসএম
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ