অনিক বিশ্বাসের ‘শিরোনাম’
এ সময়ের তরুণ নির্মাতা অনিক বিশ্বাস। সহকারী নির্মাতা হিসেবে তার ক্যারিয়ার শুরু হলেও এখন তিনি পুরোপুরি নির্মাতা। এরই মধ্যে ছোট পর্দার জন্য বেশকিছু নাটক নির্মাণ করে নিজেকে জানান দিয়েছেন তিনি।
অনিক বড় পর্দার জন্য দীর্ঘদিন ধরেই ছোট পর্দার নির্মাণ থেকে দূরে রয়েছেন। নিজেকে প্রস্তুত করছিলেন চলচ্চিত্রের জন্য। অনেক আগেই হয়েছে অপেক্ষার অবসান। তার পরিচালিত ‘খোদা হাফেজ’ নামের সিনেমাটি মুক্তির জন্য প্রস্তুত রয়েছে। এরই মধ্যে ঘোষণা দিয়েছেন ‘শিরোনাম’ নামের নতুন আরেকটি সিনেমার।
শনিবার এই সিনেমার এনাউন্সমেন্ট পোস্টার প্রকাশিত হয়েছে। যার ট্যাগ লাইন কি চাই, চেয়ার, পাওয়ার, টাকা নাকি নাম? ইব্রাহীম চায় শিরোনাম! ব্যতিক্রম ঘরানার পোস্টারটি প্রকাশ্যে আসতেই সবমহলে প্রশংসা কুড়াচ্ছে।
জানা গেছে, ‘শিরোনাম’ সিনেমার শিল্পী নির্বাচন থেকে শুরু করে লোকেশন, গান সবকিছু চূড়ান্ত। এবার শুটিং ফ্লোরে নামার অপেক্ষায় এই স্টাইলিশ নির্মাতা। চলতি মাসের শেষ সপ্তাহে এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। সিনেমাটি প্রযোজনা করবে ভিন্টেজ মাল্টিমিডিয়া, মোহাম্মদ জামির হোসেন।
এ প্রসঙ্গে অনিক বিশ্বাস বলেন, অনেক বড় স্কেলে সিনেমাটির শুটিং শুরু করা হবে। সিনেমাটির জন্য শেষ কয়েক মাস যাবত গোটা টিম অক্লান্ত পরিশ্রম করছে। গল্প অনুযায়ী কাস্টিং, লোকেশান, সেট অন্যান্য সবকিছু বেশ যত্ন সহকারে দেখা হচ্ছে। গল্পে ছাড় দিতে চাই না। ‘শিরোনাম’ হবে আমাদের গল্প। চেনা গল্পের নতুন রূপ। এই সিনেমায় একঝাঁক তারকা অভিনয় করছে। শিগগিরই শিল্পীদের নাম ঘোষণা করা হবে।
এমএসএম / এমএসএম
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ
বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...
২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’
বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত
দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’
আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী
প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না
১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম
কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা
নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?