কাপ্তাই বিএসপিআই শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি
অকারিগরি ক্রাফটদের করা হাইকোর্টে রিটের রায়ের প্রতিবাদে এবং ৬ দফা দাবি আদায়ের সমর্থনে রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) এর সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে রবিবার (২০ এপ্রিল) সকাল ১১ টা হতে ১২টা পর্যন্ত সড়কের পাশে ব্যানার,ফেস্টুন নিয়ে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএসপিআই এর ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্টের ৭ম সেমিস্টারের মোহাম্মদ মাসুম,রিসাদ মাহমুদ, শহীদুল্লাহ কায়সার,মোজাহিদুর রহমান নকিব ও মোহাম্মদ রিয়ান এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি প্রতিষ্ঠানের ক্যাম্পাস থেকে শুরু হয় কাপ্তাই লগগেইটে এসে কাপ্তাই টু চট্টগ্রাম সড়কের দুইপাশে অবস্থান নেয়। কর্মসূচিতে প্রতিষ্ঠানের ৩ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
এসময় তারা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন দাবী আদায়ে আমরা বিএসপিআই এর শিক্ষার্থীরা প্রথম থেকে মাঠে ছিলাম এবং লড়াই করে যাবো। দাবী আদায়ের জন্য শরীরের শেষ নিঃশ্বাস পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
এমএসএম / এমএসএম
১৪ বিজিবি'র অভিযানে ৬৪ বোতল ভারতীয় ফেয়ারডিল আটক
বিজিবি কর্তৃক ট্যাপেন্টাডল ও নেশা সিরাপ আটক
শেরপুরে ভাতিজাদের হামলায় চাচা নিহত, অভিযুক্তদের বাড়িতে আগুন
শ্যামাপূজা ও দীপাবলিতে মুখর শাহরাস্তির মেহের কালিবাড়ি
কুতুবদিয়ায় সুপেয় পানি ও স্যানিটেশন প্রকল্প পরিদর্শনে ডিপিএইচইর তত্ত্বাবধায়ক প্রকৌশলী
বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা
নবীনগরে মোটরসাইকেল চাপায় কলেজছাত্রী নিহত, চালক পলাতক
মনপুরার ৫ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে বিএনপির সার্চ কমিটি গঠন
মধুখালীতে জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
ক্ষেতলালে ১৯ মামলার আসামি ‘আশরাফ ডাকাত’ গ্রেপ্তার
পাহাড়ে কৃষির নতুন বিপ্লব: অবমুক্ত হলো উচ্চফলনশীল জাত ‘বারি কাজু বাদাম-১’
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি