ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে আ. লীগ নেতার বিরুদ্ধে কৃষকের অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২০-৪-২০২৫ দুপুর ৪:১৭

সিরাজগঞ্জের রায়গঞ্জে স্থানীয় এক আ: লীগ নেতার বিরুদ্ধে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে লিখিত দায়ের করেছেন স্থানীয় কৃষকেরা।লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সোনাখাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের বাসিন্দা  ও স্থানীয় আ: লীগের নেতা মোশারফ হোসেন বিগত সময় দলীয় ভাবে নানা মূখী প্রভাব বিস্তার করে এবং গ্রামের সহজ সরল কৃষককে ভয়ভীতি দেখিয়ে নামমাত্র কমিটি দিয়ে গভীর নূলকুপ পরিচালনার দায়িত্ব নেয়। 

এতে প্রায় ২শ বিঘা আবাদি জমিতে পানি সেচ দিয়ে তার ইচ্ছমত অর্থ উত্তেলন করে নেয়। সেই সেচের আওতায় কমিটির সদস্যদের সঠিক হিসাব না দিয়ে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয়। 

এ দিকে গ্রামের ৭৪ জন কৃষক ওই গভীর নূলকুপের অপরেটার পরিবর্তনের দাবি জানালে ওই নেতা সূ-কৌশলে তাড়াশ থানার বাসিন্দা তার বিবাহিত মেয়ে মৌসুমীর নামে করার চেষ্টা চালাচ্ছে। উপজেলা পানাসী অফিস যদি মৌসুমীর নামে স্কীম বাস্তবায়ন করে তাহলে প্রয়োজনে ২শ বিঘা আবাদি জমি চাষাবাদ বন্ধ থাকবে। 

উক্ত গভীর নুলকুপের ম্যানেজার/অপারেটরের দায়িত্বে মৌসুমীর স্থলে নূলকুপের আওতায় শ্রীরামপুর গ্রামের কৃষক ময়নুল হককে দেয়ার দাবি জানিযেছেন স্কীমের কমিটির ৭৪ জন প্রান্তিক পর্যায়ের কৃষকেরা। 

স্কীমের পক্ষে অভিযোগকারী রফিকুল ইসলাম ও সফিকুল ইসলাম গংরা জানান, গত ১৯ জানুয়ারী তারিখে রাজশাহী বিভাগীয় বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্র্তৃপক্ষের নির্বাহী পরিচালক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। 

তাতে বলা আছে আ: লীগের দোসর কৃষকের অর্থ আত্নাসাৎকারী মোশারফ হোসেন ও তার বিবাহিত মেয়ে মৌসুমীর নাম কর্তৃন করে প্রকৃত কৃষক ময়নুল হককে নূলকুপ পরিচালনার দায়িত্ব দিয়ে কৃষকের অর্থ আত্নাসাৎ কারী মোশারফ হোসেন ও তার মেয়ে মৌসুমীকে আইন আওতায় এনে বিচারে দাবী জানানো হয়েছে। 

এ বিষয়ে উপজেলা সহকারী প্রকৌশলী (ক্ষুদ্র সেচ) বিএডিসি আনন্দ বর্মন জানান, উপরোক্ত বিষয়ে কৃষকের লিখিত অভিযোগটি অবগত হয়েছি। বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬