ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২০-৪-২০২৫ বিকাল ৫:৫

জাতীয়করণসহ ৬ দফা দাবির বাস্তবায়নের দাবিতে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট।

রবিবার সকাল সাড়ে ১১টায় আন্দোলন বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা মো. আল-আমিন এর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. রোকনুজ্জামান হিরনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে বক্তব্য রাখেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের সহ-সভাপতি  মাও. মোঃ মোফাজ্জেল হোসেন, সদস্য সচিব মোঃ রোকনুজ্জামান ও প্রচার সম্পাদক মোঃ ফোরকান সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

তারা বলেন, সরকার পূর্বে জাতীয়করণের ঘোষণা দিলেও তা বাস্তবায়ন না হওয়ায় শিক্ষক সমাজ হতাশ। আগামী ১২ মে’র মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ১৩ মে জাতীয় প্রেসক্লাবের সামনে বৃহত্তর কর্মসূচি পালন করা হবে। উল্লেখযোগ্য ৬ দফা দাবির মধ্যে রয়েছে জাতীয়করণ, রেজিস্ট্রেশন স্থগিত আদেশ প্রত্যাহার, কোড প্রদান, আলাদা নীতিমালা প্রণয়ন, অফিস সহায়ক নিয়োগ এবং প্রাক-ইবতেদায়ী শ্রেণির অনুমোদন।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার