সদরপুরে সরকারি জায়গা দখলমুক্ত, জনমনে স্বস্তি
ফরিদপুরের সদরপুর উপজেলায় জনজীবনে স্বস্তি ফেরাতে ও চলাচলের দুর্ভোগ কমাতে সরকারি জমিতে অবৈধ স্থাপনা ও ফুটপাতে ভাসমান হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
রবিবার ( ২০ এপ্রিল ) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উচ্ছেদ অভিযানে উপজেলা সদরের বিভিন্ন রাস্তার পাশে ফুটপাত এবং সরকারি জায়গায় অবৈধ দোকান ও অবৈধ পার্কিং উচ্ছেদ করা হয়। এছাড়া রাস্তার পাশের বিভিন্ন দোকানের সামনের বর্ধিত অংশ ভেঙ্গে ফেলার নির্দেশ দেন।
সুজন বেপারী নামের এক পথচারী জানান, এ অভিযান দুর্ভোগ কমে জনসাধারনের মধ্যে স্বস্তি ফিরে আসবে বলে মনে করি। অবৈধ স্থাপনার কারণে চলাচলে অনেক কষ্ট হতো।
আবুল হোসেন নামের জনৈক ব্যক্তি বলেন, এধরণে উচ্ছেদ অভিযানকে স্বাগত জানাই। এখন লোকজন সুন্দর ভাবে চলাচল করতে পারবে।
উচ্ছেদ অভিযানে পরিচালনাকালে উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরে কর্মকর্তা-কর্মচারী, সদরপুর থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যমকর্মী এবং স্থানীয় উৎসুক জনতা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা জানান, জনজীবনে স্বস্তি ফেরাতে অবৈধ স্থাপনা ও ফুটপাত দখলমুক্ত করতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি, এ অভিযান অব্যাহত রাখা হবে।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন