নেপালে সোনার খোঁজে বাংলাদেশ টেবিল টেনিস দল
গতকাল অলিম্পিক অ্যাসোসিয়েশনের অডিটরিয়ামে অনুষ্ঠিত মিট দ্যা প্রেস অনুষ্ঠানে এ আশাবাদ ব্যস্ত করেন ফেডারেশনে জেনারেল সেক্রেটারি ক্যাপ্টেন এ এম মাকসুদ আহমেদ (সনেট)। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার এম এস জামান, ভাইস প্রেসিডেন্ট তাহমিনা তারমিন বিনু, বিকেএসপির উপ-পরিচালক (প্রশিক্ষণ) উজ্জ্বল চক্রবর্তী। অ্যাড হক কমিটির সদস্যদেও মধ্যে আহমেদ উল্লাহ, কাজী মুহাম্মদ আসিফ, সুজন মাহমুদ এবং মোঃ মাইনুল ইসলাম চিশতী উপস্থিত ছিলেন। ১৮ সদস্যের প্রতিনিধি দল নেপালে যাচ্ছে। অনূর্ধ্ব ১৯ বালক ও বািলকা ৩ জন করে; অনূর্ধ্ব ১৫ বালক ও বালিকা ৩ জন করে। এছাড়া ১ জন করে অতিরিক্ত খেলোয়াড় নেয়া হচ্ছে বিকল্প হিসেবে যাদের খরচ ফেডারেশন থেকে বহন করা হচ্ছে। জাতীয় যুব দলের ১৬ জন খেলোয়াড়দের মধ্যে ১১ জনই ঢাকা বিকেএসপির খেলোয়াড় এবং ৩ জন খুলনা বিকেএসপির খেলোয়াড়, ১ জন বাংলাদেশ সেনাবাহিনী এবং ১ জন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার খেলোয়াড়। অনূর্ধ্ব ১৯ বালক জাতীয় দলের সদস্য হলেন: হাসিব (অধিনায়ক), নাফিজ (সহ-অধিনায়ক), জয় এবং সাগর। অনূর্ধ্ব ১৯ বালিকা জাতীয় দলের সদস্য হলেন খই খই (অধিনায়ক), রেশমি (সহ-অধিনায়ক), ঐশি ( সেনা বাহিনী) এবং হাবিবা। অনূর্ধ্ব ১৫ বালক জাতীয় দলের সদস্য হলেন: মনিরুল (অধিনায়ক), রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার রাব্বি (সহ-অধিনায়ক), সোহান এবং শাহীন। অনূর্ধ্ব ১৫ বালিকা জাতীয় দলের সদস্য হলেন রানী (অধিনায়ক), রাফিয়া (সহ-অধিনায়ক), রোজা এবং কেয়া। খুব স্বল্প সময়ে প্রস্তুতি হলেও বিকেএসপির সহযোগিতায় খুবই ইনসেনটিভ প্রশিক্ষণ হওয়ায় দল নিয়ে খুবই আশাবাদি সাবেক জাতীয় চ্যার্ম্পিন এবং দেশের একমাত্র লেবেল ৩ কোচ খন্দকার মোস্তফা বিল্লাহ। তিনি হেড কোচ হিসেবে দলের সাথে যাচ্ছেন। টিম লিডার হিসেবে দলের সাথে যাচ্ছেন সাবেক জাতীয় চ্যাম্পিয়ন এবং বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের যুগ্ম-সম্পাদক নাসিমুল হাসান কচি। নতুন অ্যাড হক কমিটি দায়িত্ব নেবার সঙ্গে সঙ্গেই তারুণ্যের উৎসবের অংশ হিসেবে প্রথম একমি কাপ উম্মুক্ত টেবিল টেনিস প্রতিযোগিতার আয়োজন করা হয় গত ২১ থেকে ২৩ ফেব্রæয়ারি ২০২৫। দীর্ঘ;িন পর ফেডারেশনে প্রায় সাড়ে তিনশত টেবিল টেনিস খেলোয়াড় কোন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এছাড়া ২১ জন লেভেল ১ কোচকে আইটিটিএফ এর অফিসিয়াল জর্ডানের মোহাম্মদ আতুম এর তত্ত¡াবধানে ১৪ এপ্রিল থেকে ১৯ এপ্রিল ২০২৫ বিকেএসপিকে আবাসিক প্রশিক্ষণ দেয়া হয়। খুব শিঘ্রই দেশের আরো ৩০ জন লেভেল ১ কোচ তৈরি করা হবে।
বিটিটিএফ এর প্র্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার এম এস জামান এর পৃষ্ঠপোষকতায় আগামী ১৫ মে থেকে ১৯ মে পর্যন্ত বিটিটিএফ প্রেসিডেন্ট কাপ উন্মুক্ত র্যাংকিং প্রাইজমানি টুর্ণামেন্টে আয়োজিত হতে যাচ্ছে। এছাড়া শিঘ্রই আম্প্যায়ার্স রিফ্রেশার্স কোর্স এবং আম্পায়ারর্স বেসিক কোর্স শুরু হতে যাচ্ছে। এছাড়া ফেডারেশন কাপ টেবিল টেনিস টুর্ণামেন্ট, জাতীয় টেবিল টেনিস টুর্ণামেন্ট এবং ঢাকা টেবিল টেনিস লীগ শরু হবে। সাধারণ সম্পাদক জানান, আমাদের পলিসি হচ্ছে ‘ট্রেইন এন্ড টেস্ট’, আমরা বিভিন্ন পর্যায়ে খেলোয়াড়দের প্রশিক্ষণ দেব এবং প্রতিযোগিতার মাঠে তাদের উন্নতি পরীক্ষা করবো। ইতিমধে একটি সংগঠন তৈরি হয়েছে ’টেবিল টেনিস সম্প্রসারণ উদ্যোগ’, যার প্রধান কাজ হবে তৃণমূল পর্যায়ে শুদ্ধ টেবিল টেনিস চর্চা নিশ্চিত করা।
আন্তর্জাতিক পর্যায়ে আমাদের সামনে দু’টি প্রতিযোগিতা রয়েছে, সৌদি আরবে নভেম্বরে ইসলামিক সলিডারিটি গেমস এবং ২০২৬ এর জানুয়ারিতে পাকিস্থানে সাফ গেমস। এই দুটোর জন্য ব্যাপক পরিকল্পা আমরা নিয়েছি।
এমএসএম / এমএসএম
পাকিস্তানকে হারিয়ে শান্তর রেকর্ড: ১৭ টেস্টে ৭ জয়
পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের
শান্তর বিদায়ের পর ব্যাটিং ধস, পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ
নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে বিশ্বকাপের দল ঘোষণা স্থগিত
শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষায় মিরপুর টেস্ট
বাংলাদেশ কেন বিশ্বকাপ খেলেনি, খতিয়ে দেখতে মন্ত্রণালয়ের কমিটি গঠন
তিন সিনিয়রকে বাইরে রেখে বাংলাদেশ সফরের দুটি দল ঘোষণা অস্ট্রেলিয়ার
এল ক্লাসিকোতে রিয়ালকে হারিয়ে বার্সেলোনার ২৯তম লিগ শিরোপা
দুই হাতে রান বিলিয়ে লজ্জার রেকর্ড গড়ল রাজস্থান
বিশ্বকাপে পাকিস্তান-আফ্রিকাকে হারানোর লক্ষ্য বাংলাদেশের
২০ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পাকিস্তান
বাজে বোলিংয়ে হতাশায় দিন শেষ করল বাংলাদেশ
মাঠ থেকে অনেক দূরের আসন, তবুও ফাইনালের টিকিটের দাম ১৪০ কোটি টাকা!
Link Copied