ঢাকা টুয়েন্টিফোর লাইভ নিউজপোর্টালের যাত্রা শুরু
'উই স্ট্যান্ড ফর দ্য পিপল' শীর্ষক স্লোগানকে ধারন করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করলো নিউজপোর্টাল ঢাকা টোয়েন্টিফোর লাইভ ডটকম (dhaka24live.com)।
আজ শুক্রবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর মহাখালীর ডিওএইচএস এলাকায় প্রতিষ্ঠানের নিজ কার্যালয়ে এক অনুষ্ঠানে পোর্টালটির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের শতাধিক সংবাদকর্মী শুভেচ্ছা জানাতে এসে সাংবাদিক নেতাদের উপস্থিতিতে কেক কেটে এই আয়োজনের সঙ্গে যুক্ত হন।
এই সময় পত্রিকাটির সম্পাদক মাহমুদ হোসাইন আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জানিয়ে বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকার নিয়ে নিউজপোর্টাল ঢাকা টোয়েন্টিফোর লাইভ ডটকম এর যাত্রা শুরু হলো।মানসম্মত সাংবাদিকতা চর্চার মধ্য দিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে এক সময় পাঠকদের মন জয় করব বলে আশা রাখি।
পত্রিকাটির বিনিয়োগকারী প্রতিষ্ঠান মাহেক্স ওয়ার্ড ওয়াইড'র ম্যানেজিং ডিরেক্টর আশেক হোসাইন বলেন, পোর্টালটির পাতায় পাতায় বৈচিত্র্যময় সংবাদ প্রচারের মাধ্যমে জনআকাঙ্খার প্রতিফলন ঘটবে। দ্রুত বস্তুনিষ্ঠ সংবাদ পাঠকের কাছে পৌঁছে দিতে নিউজ পোর্টালটির অগ্রনী ভূমিকা পালন করবে।
ঢাকা টোয়েন্টিফোর লাইভ ডটকমের উদ্বোধন অনুষ্ঠানে শুভেচ্ছা জানান, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধক্ষ্য দীপ আজাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক খায়রুল আলম, সাবেক যুগ্ম সম্পাদক আকতার হোসেন, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এ্যাসোসিয়েশন (ক্র্যাব) এর সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এসাইনমেন্ট এডিটর পারভেজ খান।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য গোলাম মুজতবা ধ্রুব বলেন, এখন ডিজিটাল যুগ। অনলাইন সংবাদ মাধ্যম ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। মূলধারার নিউজ পোর্টাল হিসেবে প্রতিষ্ঠানটি পাঠকের দৃষ্টি আকর্ষণে সক্ষম হবে বলে আশা করি।
প্রসঙ্গত, প্রগতিশীল, উদ্যমী ও তরুণ কর্মীদের হাতে পরিচালিত বার্তাকক্ষ থেকে প্রতিমুহুর্তে প্রচারিত হবে রাজনীতি, অর্থনীতি, সমাজ, অপরাধ, সরকার, খেলা-ধুলা, ব্যবসায়, শিল্প-সংস্কৃতি ও বিনোদন জগতসহ সকল খবর।
এমএসএম / এমএসএম
মাদক ও যেকোনো অপরাধের ব্যাপারে পুলিশের জিরো টলারেন্স: ঢাকা জেলা পুলিশ সুপার
সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল