১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি
পটিয়া দীঘিতে বিষ দিয়ে মাছ নিধনে’র অভিযোগ
পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নে উত্তর ভূষি গ্রামের ভট্টাচার্য্য দিঘিতে গত বৃহস্প্রতিবার রাতে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকালে বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠে দিঘীতে। এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার মাছ নষ্ট হয় মর্মে আশীষ সেন বাদী হয়ে পটিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
থানার অভিযোগ সূত্রে জানাযায়, দীঘিতে বর্তমান অংশীদার আশীষ সেন, প্রদীপ সেন, বোরহান উদ্দিন ও নুরুল ইসলামসহ ৬/৭ জন মিলে ভট্টাচার্য্য দিঘী (২০ কানি) তে মাছ চাষ করে আসছে। গত বৃহস্পতিবার কেলিশহর গ্রামের মুন্সি মিয়া মেম্বারের পুত্র নুর মোহাম্মদসহ কয়েকজন সিএনজি নিয়ে রাতে দীঘিতে আসছেন। এতে স্থানীয় আহমদ হোসেন নামের একব্যক্তি খালের জাল নিয়ে মাছ ধরতে যাওয়ার সময় তাদেরকে দেখে পেলেন। এ সময় সে শোরচিতকার করলে আশেপাশের লোকজন এসে তাদের ধাওয়া করলে তারা সিএনজি নিয়ে পালিয়ে যায়। কিন্তু শুক্রবার সকালে স্থানীয়রা দেখতে পায় দীঘিতে মাছ মরে ভেসে উঠেছে। বিগত ৫/৬ বছর পূর্বে অভিযুক্ত নুর মোহাম্মদের নিকট দীঘিটি মাছ চাষের জন্য লাগিয়ত করে। পরে দীঘি নিয়ে তার সাথে অংশীদারদের বিরোধ দেখা দিলে পরবর্তীতে তার কাছে আর দীঘিটি লাগিয়ত করা হয়নি। বর্তমানে অংশীদারের মধ্যে ৬/৭ জন মিলে দীঘিতে মাছ চাষ করে আসছে। এ নিয়ে নুর মোহাম্মদের সাথে বিরোধ সৃস্টি হয়। ইতিপূর্বে সে অংশীদারদের কে প্রাণ নাশের হুমকিসহ বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করছে বলে অভিযোগ করেন।
এ ব্যাপারে কেলিশহর ইউপি চেয়ারম্যান সরোজ কান্তি সেন নান্টু জানান, এ দীঘিটি অংশীদার নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। তবে দীঘিতে অনেক টাকার মাছ শুক্রবার মরে ভেসে উঠার খবর পেয়েছি।
এ বিষয়ে পটিয়া থানার ওসি তদন্ত রাশেদুল ইসলাম জানান, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন