কাপ্তাইয়ে কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), গাজীপুর ফলিত গবেষণা বিভাগের আয়োজনে ব্রিধান১০১, ব্রিধান১০২ ব্রিধান১০৪ ও ব্রিধান১০৫ এর বিষয়ে কাপ্তাই উপজেলার প্রায় ১২০ জন কৃষক নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ এপ্রিল) সকালে কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন এর বড়খোলা পাড়া এলাকায় এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর সহযোগীতায় গাজীপুর ফলিত গবেষণা বিভাগ এর বাস্তবায়নে পার্টনার প্রকল্পের (ব্রি অঙ্গ) অর্থায়নে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
ব্রি গাজীপুর ফলিত গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বিশ্বজিৎ কর্মকার এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপপরিচালক কৃষিবিদ মো. মনিরুজ্জামান। এসময় বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা কৃষি অফিসার মো. ইমরান আহমেদ, বৈজ্ঞানিক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, বৈজ্ঞানিক সহকারী মোঃ নিজামুল করিম, সহকারি খামার ব্যবস্থাপক মোঃ সাজল মিয়া প্রমুখ। মাঠ দিবসে কাপ্তাই উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ওমর ফয়জুল হাসান এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা সুখেন তঞ্চঙ্গ্যা স্থানীয় কৃষক চাউমং মারমা, পপি মারমা।
মাঠ দিবসে আগত অতিথিরা স্থানীয় চাষীদের কাছ থেকে ব্রিধান ১০১, ১০২ ১০৪, ১০৫ চাষের বিষয়ে বিভিন্ন তথ্য শুনেন এবং এসব ধানের জাত গুলো সঠিকভাবে চাষ করার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন। এসময় অধিক ফলনশীল, পুষ্টিসমৃদ্ধ এবং চাষের সহনশীল হিসেবে এসব নতুন জাতের ধান চাষের উপকারীতা তুলে ধরেন। তাই এসব নতুন ধানের চাষে কৃষকদের আগ্রহী হতে পরামর্শ প্রদান করা হয়। স্থানীয় চাষীদের এবিষয়ে কাপ্তাই উপজেলা কৃষি অধিদপ্তর থেকে সকল ধরণের সহযোগীতা করার আশ্বাস প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
শেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
শালিখায় অবৈধভাবে সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত