ঢাকা বুধবার, ১৩ মে, ২০২৬

সিলেটে থামল বৃষ্টি, জানা গেল খেলা শুরুর সময়


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২-৪-২০২৫ দুপুর ১২:৪৪

সকাল থেকে অপেক্ষা ছিল কখন বৃষ্টি থামবে। নির্ধারিত সময় অনুযায়ী, সিলেট টেস্টে ৩য় দিনের খেলা শুরু হওয়ার কথা ছিল সকাল ৯টা ৪৫ মিনিটে। কিন্তু, বৃষ্টি বাধায় সেটা হয়েছে পণ্ড। অবশেষে সুখবর এলো ১২টার পর। বৃষ্টি থেমেছে। পানি নিষ্কাশনের কাজ শেষে দুপুর ১টায় শুরু হবে তৃতীয় দিনের খেলা। 

দিনের বাকি সময়ের সূচি অনুযায়ী, চা বিরতি হবে বিকেল ৩টা ২০ মিনিটে। আর শেষ সেশনের খেলা হবে বিকেল ৩টা ৪০ থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আর সকালের পুরো সেশনই চলে গিয়েছে বৃষ্টির পেটে। 

আগের দুই দিনই ছিল আলোকস্বল্পতা। সেটা পুষিয়ে নিতে সিলেটে তৃতীয় দিনের খেলা শুরুর কথা ছিল সকাল ৯টা ৪৫ মিনিটে। তবে এদিন সকাল থেকেই সিলেটের আকাশে হাজির হয়েছে বৃষ্টি। আবহাওয়ার অবস্থা আঁচ করেই কি না, দুই দল মাঠে এসেছে সকাল ১০টা নাগাদ। এরপর থেকে ড্রেসিংরুমগুলোতে ছিল বৃষ্টি শেষের অপেক্ষা। দ্বিতীয় দিনের শেষে বাংলাদেশ সাজঘরে ফিরেছে ১ উইকেটে ৫৭ রান নিয়ে। এই মুহূর্তে স্বাগতিকরা পিছিয়ে আছে ২৫ রানে। তৃতীয় দিনে এখান থেকেই খেলা শুরু করবেন দুই অপরাজিত ব্যাটার মাহমুদুল হাসান জয় এবং মুমিনুল হক। 

এর আগে, সিলেট টেস্টে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও কিছুটা ব্যাকফুটে খেলা শেষ করেছিল বাংলাদেশ। প্রথমদিন ব্যাটিং বিপর্যয়ের মাঝে পড়ে ১৯১ রানেই গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। মুমিনুল হকের ৫৬ এবং নাজমুল শান্তর ৪০ রান ছাড়া সেদিন ছিল না বড় কোনো স্কোর। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২৭৩ রান তোলে জিম্বাবুয়ে। ব্রায়ান বেনেটের ৫৭, শন উইলিয়ামসের ৫৯ রান জিম্বাবুয়েকে লিডের পথে এগিয়ে দেয়।

শেষ দিকে এনগারাভার ২৮ এবং মুজারাবানির ১৭ রানের সুবাদে ৮২ রানের একটা লিড পেয়েও যায় জিম্বাবুয়ে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ দলীয় ১৩ রানেই হারায় সাদমান ইসলামের উইকেট। এরপর জয়-মুমিনুল জুটি স্কোরবোর্ডে তুলেছে ৪৪ রান।

এমএসএম / এমএসএম

পাকিস্তানকে হারিয়ে শান্তর রেকর্ড: ১৭ টেস্টে ৭ জয়

পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের

শান্তর বিদায়ের পর ব্যাটিং ধস, পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে বিশ্বকাপের দল ঘোষণা স্থগিত

শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষায় মিরপুর টেস্ট

বাংলাদেশ কেন বিশ্বকাপ খেলেনি, খতিয়ে দেখতে মন্ত্রণালয়ের কমিটি গঠন

তিন সিনিয়রকে বাইরে রেখে বাংলাদেশ সফরের দুটি দল ঘোষণা অস্ট্রেলিয়ার

এল ক্লাসিকোতে রিয়ালকে হারিয়ে বার্সেলোনার ২৯তম লিগ শিরোপা

দুই হাতে রান বিলিয়ে লজ্জার রেকর্ড গড়ল রাজস্থান

বিশ্বকাপে পাকিস্তান-আফ্রিকাকে হারানোর লক্ষ্য বাংলাদেশের

২০ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পাকিস্তান

বাজে বোলিংয়ে হতাশায় দিন শেষ করল বাংলাদেশ

মাঠ থেকে অনেক দূরের আসন, তবুও ফাইনালের টিকিটের দাম ১৪০ কোটি টাকা!