দশ মিনিটের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু: এলাকায় শোকের মাতম
শেরপুরের নালিতাবাড়ী পৌর এলাকার মধ্যকালিনগর গ্রামে বড় ভাই ফকির মিয়ার (৫৬) মৃত্যুর খবর শুনে মেঝো ভাই মো. গাজী মিয়া (৫০) মারা গেছেন। নিহত ফকির মিয়া ও গাজী মিয়া মৃত আহালু মিয়ার ছেলে। ফকির মিয়া মিয়া ও গাজী মিয়ার জানাজা একই সঙ্গে মঙ্গলবার সকালে কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। পরে কালিনগর কবরস্থানে দাফন করা হয়।
এলাকাবাসী জানায়, সোমবার (২১ এপ্রিল) রাত ৭.৩০ মিনিটের দিকে ফকির মিয়া অসুস্থজনিত কারণে তার নিজ বাড়িতে মারা যান। বড় ভাইয়ের মৃত্যুর খবর পাওয়ার পর আপন মেঝো ভাই গাজী মিয়া অসুস্থ বোধ করেন। তার ১০ মিনিটের মধ্যেই গাজী মিয়াও মারা যান।
সকাল ১০ টায় কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুই ভাইয়ের এক সঙ্গে জানাজা পড়ানো হয়। জানাজার নামাজ শেষে কালিনগর কবরস্থানে পাশাপাশি তাদেরকে দাফন করা হয়।
নালিতাবাড়ী পৌরসভার সাবেক মেয়র মো: আনোয়ার হোসেন ভিপি বলেন, আমাদের এলাকার মধ্যে ফকির মিয়া ও গাজী মিয়া অনেক ভালো মানুষ ছিলেন। তারা এক সঙ্গে চলাফেরাসহ সকল কাজ করতেন। একই দিনে দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এমএসএম / এমএসএম
অনিয়ম দুর্নীতির অভয়ারণ্য বোয়ালমারী পশু হাসপাতাল,অর্থ ছাড়া মিলছে না সেবা
দুর্গাপূজা উপলক্ষে সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ৭ দিন বন্ধ
চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬
মুকসুদপুরে ৩০৭ মণ্ডপে দুর্গাপূজা।নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড
দুর্গাপূজায় সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ
মানিকগঞ্জে যমুনায় সাড়ে ২৫ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ
বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত, দালালমুক্ত হাসপাতাল গড়ার ঘোষণা এমপি চাঁদের
কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা গুরুতর আহত
পিরোজপুরে বয়স্কদের সামাজিক সুরক্ষায় প্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত
আনোয়ারায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের পঞ্চম হিফয প্রতিযোগিতা সম্পন্ন
সাতকানিয়ায় বনকর্মীদের তৎপরতায় বানর উদ্ধার, প্রাথমিক চিকিৎসা শেষে বনে অবমুক্ত