ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

'অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের অভিযান, জরিমানা আদায়'


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-৪-২০২৫ দুপুর ৪:৪৩
তিতাস গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়, গাজীপুর কর্তৃক নিয়োজিত বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো শহীদ উল্লাহ -এর নেতৃত্বে গত ২১ এপ্রিল (সোমবার) ২০২৫ তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর আঞ্চলিক বিক্রয় বিভাগ-জয়দেবপুর জোবিঅ-জয়দেবপুর -এর আওতাধীন উত্তর বিলাশপুর, জয়দেবপুর, গাজীপুর এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে একটি ঝটিকা অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে আনুমানিক ৭০০ ফুট বিতরন লাইনের ১৮০টি দ্বিমুখী আবাসিক চুলার সংযোগ বিচ্ছিন্নসহ ৩০০ ফুট পাইপ অপসারণপূর্বক জব্দ করা হয়েছে। এতে প্রায় ৩,৭৮০ ঘনফুট গ্যাস সাশ্রয় করা সম্ভব হবে। অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে ০২ জন গ্রাহককে মোট ১,২০,০০০/-(এক লক্ষ বিশ হাজার)টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। 
 
ঐদিন জনাব মোঃ তারিকুল ইসলাম, সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, নারায়ণগঞ্জ -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর আঞ্চলিক বিক্রয় বিভাগ-সোনারগাঁও জোবিঅ- সোনারগাঁও -এর আওতাধীন নয়াপুর বাজার, সোনারগাঁও, নারায়ণগঞ্জ এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অপর একটি ঝটিকা অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ৪টি স্পটে প্রায় ৫ কিলোমিটার এলাকার আনুমানিক ২০০০টি অবৈধ আবাসিক বার্ণার এর সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় বিভিন্ন ব্যাসের প্রায় ৩১০ ফুট লাইন পাইপ অপসারণপূর্বক জব্দ করা হয়েছে। অবৈধ বিতরণ লাইন উৎস পয়েন্ট হতে কিলিং করা হয়েছে।

এমএসএম / এমএসএম

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন