ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীর গলাচিপায় গ্রেফতারী ওয়ারেন্ট থাকায় বউ-ভাতের অনুষ্ঠান থেকে বর আটক


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২২-৪-২০২৫ বিকাল ৫:১২

পটুয়াখালীর গলাচিপায় বড় বউয়ের করা যৌতুক মামলায় গ্রেফতারী ওয়ারেন্ট হওয়ায় বউ ভাতের অনুষ্ঠান থেকে বরকে আটক করেছে গলাচিপা থানা পুলিশ। তাই প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করে ফেঁসে গেছেন স্বামী।  ঘটনাটি ঘটেছে সোমবার গলাচিপা পৌর এলাকার কালিবাড়ি সড়কে।

২০১৯ সালে বিধান ও তমার প্রেমের বিয়ে। তার আগে চার বছর সম্পর্ক ছিল তাদের। দাম্পত্য জীবনে ৫ বছরের শিশু সন্তান রয়েছে। তার নাম অর্ঘ কর্মর্কার। বর বিধান গলাচিপার জুয়েলারি ব্যবসায়ী প্রয়াত বিমল কর্মকারের ছেলে।
তমা রাণী কর্মকার বলেন, আমার স্বামী বিধান নয় মাস আগে ঢাকা সাভারের শিবুদাসের মেয়ে বর্ষা রাণীর সাথে পরকিয়ায় জড়িয়ে যায়। এর পর গত চার দিন আগে বর্ষাকে বিয়ে করে বৌভাতের আয়োজন করলে ঘটনাটি জানাজানি হয়। পরে আমি মামলা করলে পুলিশ বিধানকে গ্রেফতার করে। তমা আরো বলেন,  দ্বিতীয় বিয়ের পর থেকে আমার শ্বাশুড়ি নুপুর রাণী কর্মকার ও মামা শ্বশুর স্বজল কর্মকার আমাকে প্রাণ নাশের হুমকি দেয়। আমি এখন নিরাপত্তাহীনতায় ভূগছি।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ আশাদুল রহমান জানান, বিধানের বিরুদ্ধে পটুয়াখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের একটি গ্রেফতারি পরোয়ানা জারি ছিলো। আমরা আদালতের নির্দেশে বিধানকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছি।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার