ঢাকা বৃহষ্পতিবার, ৯ জুলাই, ২০২৬

ওবায়দুল কাদেরের ‘ভাগ্নে’ রতন গ্রেফতার


শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  photo শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২২-৪-২০২৫ বিকাল ৫:১৩

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগ্নে আলী হায়দার রতনকে গ্রেফতার করেছে  শ্রীপুর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন।

সোমবার (২১ এপ্রিল) রাতে বিশেষ অভিযানে শ্রীপুর মডেল থানা পুলিশ অভিযানে এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার (২২ এপ্রিল) গাজীপুর কোর্টে তোলা হয় তাকে। এ সময় হত্যা মামলার ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। হত্যা মামলার আসামি আলী হায়দার রতনের বিরুদ্ধে মামা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সেতু মন্ত্রী পলাতক ওবায়দুল কাদেরের প্রভাব দেখিয়ে শ্রীপুরে নামে বেনামে প্রচুর সম্পদ গড়ে তোলার অভিযোগ রয়েছে।

এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে দায়ের করা শ্রীপুর মডেল থানায় তার বিরুদ্ধে দুইটি হত্যা মামলা রয়েছে। তাকে আদালতে তোলা হয়েছে। দুইটি হত্যা মামলা ছাড়াও তার বিরুদ্ধে আরও যে-সব অভিযোগ রয়েছে, সেসব তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট

ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল

টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬

হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা

সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ

কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ

টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু

নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান